অনির্বাণের ব্যবহারে অবাক রাই! ফের চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য হলো নায়িকা! সফল হলো নীলুর পরিকল্পনা!

নিজের কথা না ভেবে সবসময় নিজের পরিবারের কথা নিজের বোনেদের কথা ভাবতে ভাবতে নিজস্ব সমস্ত ভালোলাগা খারাপলাগা ইচ্ছে অনিচ্ছাকে বিসর্জন দিয়েছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাই। সবার দিকটা দেখতে গিয়ে নিজেকেই ভালোবাসতে ভুলে গেছে সে। আর আজ তাকে ভালোবাসার মতন হয়তো আর একটা মানুষ অবশিষ্ট রইল না।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই অনির্বাণের ইচ্ছে পূরণ করতে আবারো অফিসে ফিরে এসেছিল। তাদের দুজনের মধ্যে ধীরে ধীরে তৈরি হচ্ছিল একটা সুন্দর সম্পর্ক। গড়ে উঠেছিল একটা গাঢ় বন্ধুত্ব। কিন্তু হঠাৎ করেই অনির্বাণের ভাব ভঙ্গি কথাবার্তা সবকিছু পাল্টে যেতে দেখে বেশ অবাক হয় সে। আসলে রায় জানতো না তার পিছনে ডোরা আর তার স্বামী অনির্বাণের কানে যথেষ্ট বিষ ঢেলেছে।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, নিলু নিজের দিদির সুখ কিছুতেই সহ্য করতে পারছিল না। সে প্রতিনিয়ত ভেবে চলেছিল ঠিক কি করলে রাইকে জব্দ করা যেতে পারে। সে এমন কিছু একটা করতে চাইছিল যাতে রাই আর অনির্বাণ কোনদিনও একসাথে সুখী হতে না পারে। এই বিষয়টাকে নিশ্চিত করতেই রাই এর ফোন থেকে লুকিয়ে লুকিয়ে অনির্বাণের নাম্বার নিয়ে তাকে ফোন করার সিদ্ধান্ত নেয় নীলাঞ্জনা।

আরো পড়ুন: দোরগোড়ায় বিপদ! ধরা পড়লেই জীবন শেষ! অনিকেতকে বাঁচাতে অনেক বড় আত্মত্যাগ করল শ্যামলী!

শেষমেষ ফোনটা করেই ফেলে নিলু। সে ফোন করে অনির্বাণকে বোঝায়, রাই নীলাঞ্জনার জীবনটা নষ্ট করে দিয়েছে। সে তার প্রাক্তন প্রেমিক সৌর্যর জীবনটাকেও একবারে তছনছ করে দিয়েছে। বিয়ের পর নীলাঞ্জনার দাম্পত্য জীবনে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তাই অনির্বাণ যেন রায়ের থেকে একটু সাবধানে থাকে। এসব শুনে রাই এর প্রতি এক নেতিবাচক প্রভাব তৈরি হয় অনির্বাণের মনে।

আবার চারকি ছেড়ে দিলো রাই

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রাই অনির্বাণ এর অফিসে এসে আবারো নিজের ইস্তফা পত্র জমা দেয়। অনির্বাণ রাইকে তার চাকরি ছাড়ার কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, কিছু ব্যক্তিগত কারণবশত সে এই চাকরিটা আর করতে পারবে না। এইবার আর অনির্বাণ রাইকে আটকায় না। সে শুধু মনে মনে বলে, রাইয়ের ভালো হোক। তবে কি এখানেই শেষ হয়ে যাচ্ছে রাই আর অনির্বাণ এক হওয়ার সমস্ত সম্ভাবনা?

Back to top button