অভিনেত্রী শ্বেতার জীবনে নতুন বিপদ! গুরুতর সমস্যার মধ্যে জড়িয়ে পড়লেন তিনি! দুঃখের সুর দর্শক মহলে

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে সেগুলির মধ্যে বেশ অন্যতম এবং জনপ্রিয় ধারাবাহিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Veseche) ধারাবাহিকটি। সেই সেই শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে এই মেগা। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করছে এই ধারাবাহিক।

এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে (Sweta Bhattacharya)। তিনি এই টেলিভশন জগতের প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজেকে সফল ভাবে প্রতিষ্ঠিত করেছেন এবং দর্শকদের মনে বাস করছেন। তার প্রায় প্রত্যেকটি ধারাবাহিক চ্যানেলের নাম আরো বেশি উজ্জ্বল করে। তবে এইবার অভিনেত্রীর জীবনে নেমে এলো এক চরম সংকট। এক ভয়াবহ পরিস্থিতির শিকার হলেন তিনি।

মহা বিপাকে অভিনেত্রী শ্বেতা

বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী ধারাবাহিকের নায়িকা শ্যামলী জোড়া বাড়ি ছেড়ে উত্তরবঙ্গে নিজের বাড়িতে ফিরে এসেছে। একটা সময় এই বাড়িটা ছেড়ে বাধ্য হয়ে তাকে পালিয়ে যেতে হয়েছিল। কিন্তু ভাগ্যের পরিহাসে আজ আবারো সেখানে এসেই হাজির হয়েছে সে। শ্বেতা অর্থাৎ নায়িকা শ্যামলী ভেবেছিল সে টাকা রোজকার করে নিজের ভাইয়ের হাতে তুলে দেবে।

তবে তার ফেরার পর থেকেই ভাইদের অস্বাভাবিক ভালো ব্যবহার বেশ ভাবিয়ে তুলেছিল নায়িকাকে। পরে সে জানতে পারে তার ভাইরা টাকার লোভে তাকে এক প্রকার বেচে দিয়েছে। বিয়ে হয়ে গেছে জানা সত্ত্বেও আবারো তার সাথে মন্দার নামক এক শয়তানের বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। শ্যামলী পালানোর চেষ্টা করলে বা নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলে তার হাত-পা বেঁধে তাকে ঘরের মধ্যে ফেলে রাখা হয়েছে।

বেশ কঠিন আর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে শ্যামলী। সম্প্রতি ধারাবাহিকের একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসেছে শ্যামলী। সিঁদুর পড়ানোর সময় শ্যামলী স্যার বলে চিৎকার করে ওঠে। সেখান থেকে বেশ খানিকটা দূরে থাকা অনিকেত কিছু একটা শুনতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। অর্থাৎ তারও মনে হতে থাকে শ্যামলীর বিপদ হয়েছে। কিন্তু আদৌ কি অনিকেত পারবে শ্যামলীকে এই চরম সর্বনাশের হাত থেকে রক্ষা করতে?

Back to top button