পর্ণার জীবনে সুখবর আসতেই খুশি হয়ে গেল সবাই! ‘নিম ফুলের মধু’-তে ফের জবরদস্ত চমক

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকের গল্প অনুসারে নায়িকা পর্ণা নিজের স্মৃতি হারিয়ে ফিরে গিয়েছে দশ বছর আগে। যার ফলে সে এখন নিজেকে কলেজের ছাত্রী ভাবছে। তবে সৃজন ও তার পরিবারকে দুহাতে আগলেও রাখছে পর্ণা। মাঝেমধ্যেই ঘটাচ্ছে নানান কান্ড। আর তেমনি একটি কান্ড ঘটিয়ে পর্ণার জীবনে এলো খুশির খবর।
নিম ফুলের মধু আজকের পর্ব ৭ জুন
(Neem Phooler Madhu Today Episode 7th June)
জি বাংলার নিম ফুলের মধুতে জমে উঠেছে পর্ব। একের পর এক চমক দেখিয়ে সবার মন জয় করে নিচ্ছে পর্ণা। যথারীতি নিম ফুলের মধু পৌছে গেছে বেঙ্গল টপারে। নতুন পর্বে দেখা গেল আলোকপর্ণা এমন এক কান্ড ঘটালো যা দত্ত বাড়িতে হুলস্থুলু ফেলে দিল। আবার নতুন করে কি ঘটালো সে? ধারাবাহিকের পর্বে দেখা যায় দত্ত বাড়িতে চলে এসেছে সাংবাদিকরা। তাঁরা লাইভ নিউজ থেকে এসেছে বলে জানায়।
সাংবাদিকরা এসে পর্ণার নাম করে খুঁজতে থাকে। তাঁদের প্রশ্ন শুনে পর্ণা জবাব দেয় যে সেই পর্ণা। অর্থাৎ আলোকপর্ণা দত্ত। ঈশার কান্ডকীর্তি ফাঁস করতে পর্ণা যে হলুস্থুল পাকিয়েছিল সেটা নিয়েই কথা বলতে থাকে সাংবাদিকরা। একটা ভ্যান নিয়ে কি কাণ্ডটাই না করেছে পর্ণা। লাইভ নিউজের লোকেরা বলেন, আপনি কি জানেন আপনি যা করেছেন তা অন্যায়? তখন পর্ণা বলে, আমি যদি আপনাদের সবটা বুঝিয়ে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কেন করেছি।
তখন লাইভ নিউজের তরফে বলা হয়, আপনার জন্য আমাদের চ্যানেলের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ঈশা ম্যাডামের খবরটা তো রীতিমতো ভাইরাল হয়েছে। তাই আমাদের তরফে আপনার জন্য আছে একটা খুশির খবর। আমরা চাইছি আপনি লাইভ নিউজ জয়েন করুন। এই নিন আপনার এপয়েন্টমেন্ট লেটার।
আরও পড়ুন: হরগৌরী পাইস হোটেল ছাড়ছেন শঙ্কর! তার জায়গায় আসছে স্টার জলসার আরো এক জনপ্রিয় অভিনেতা!
লাইভ নিউজের কথা শুনে দত্ত বাড়িতে খুশির আবহ তৈরি হয়। কিন্তু চিন্তায় পড়ে পর্ণা। কারণ তাঁর কলেজ আছে আর পড়াশোনা সামনে সে কিভাবে নিউজ মিডিয়ায় জয়েন করবে? যদিও লাইভ নিউজের তরফে বলা হয় সরাসরি পর্ণার কলেজে কথা বলে তাঁর চাকরির পাকাপাকি ব্যবস্থা করা হবে। এমন একটা খুশির খবর শুনে সবাই আনন্দিত হয়। শুধুমাত্র সুইটি, অয়ন ও মৌমিতা এবং কৃষ্ণা একটু অবাক হয়। এখন দেখা যাক ধারাবাহিকের গল্পে আবার নতুন করে কোন মোড় আসে।

