জি বাংলার দর্শকদের জন্য সুখবর! আসছে ডাবল ধামাকা! রাত আটটা থেকে নটা জমজমাট পর্ব

এই মুহূর্তে দাঁড়িয়ে টিআরপি (TRP) একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার। যার উপর নির্ভর করে ধারাবাহিকগুলি ভবিষ্যৎ। বর্তমানে দর্শকদের পছন্দকেই অগ্রাধিকার দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। দর্শকদের আগ্রহ ধরে না রাখতে পারলেই, ধুমধাম বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক (Bengali Serial)।

দর্শকদের আগ্রহ ধরে রাখতে তাই নির্মাতারা নিত্যনতুন চমক আনছে ধারাবাহিকের ট্রাকে। জি বাংলার ধারাবাহিকগুলির সঙ্গে জোর পাল্লা দিচ্ছে জলসা। পিছিয়ে নেই কালার্স বাংলা, সান বাংলাও। সবমিলিয়ে বাংলা ধারাবাহিকের চ্যানেলগুলিতে চলছে টিআরপি মহারণ।

বর্তমানে টিআরপি তালিকার দুটি গুরুত্বপূর্ণ ধারাবাহিক নিম ফুলের মধু ও কোন গোপনে মন ভেসেছে। একদিকে সৃজন-পর্ণা, অন্যদিকে শ্যামলী অনিকেত। দুই জুটির রসায়নে জমে ক্ষীর। দর্শকদেরও মনে ধরেছে দুই জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি।

জি বাংলায় ডবল ধামাকা

জি বাংলায় হাড্ডাহাড্ডি লড়াই! আসছে ধামাকাদার মহাপর্ব। জমজমাট ‘নিম ফুলের মধু’ ও ‘কোন গোপনে মন ভেসেছে’। রাত আটটায় নিম ফুলে থাকছে চমক। সুইটিকে জব্দ করল পর্ণা। মঞ্জুলিকা সেজে ভয় দেখিয়ে একেবারে ল্যাজে গোবরে করল সুইটিকে।

আরো পড়ুন: ভালোবাসার টানে শ্যামলীর কাছে গিয়ে উপস্থিত হল অনিকেত! বাড়ি থেকে পালানোর উপায় পেয়ে গেলো শ্যামলী

অপরদিকে, জি বাংলার ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’তে থাকছে নয়া চমক। শ্যামলীকে বিয়ের পিঁড়িতে টেনে এনেছে মন্দার। নেমন্তন্ন করে লোক ডেকে, বাঙালি সাজে লাল বেনারসি ও পাঞ্জাবিতে গাটঁছড়া বাঁধতে চায় সে। ছাদনাতলায় বসে শ্যামলীর প্রথম মাথায় আসে অনিকেতের কথা। মণ্ডপেই ‘স্যার’ বলে ডেকে উঠবে সে। এদিকে, বন্ধুদের সঙ্গে বসে থেকেও অনিকেত শুনতে পারবে কাতর আর্তি।

Back to top button