“তুই চল তোর হচ্ছে…!” ইন্টারভিউয়ের মাঝেই ঝগড়া শুরু বর্ষা-পিকলুর! খুব তাড়াতাড়ি মিল হবে, আগাম পর্ব ফাঁস করলেন ঋষভ

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma) ও অভিনেতা রুবেল দাস (Rubel Das)। তবে লিড রোল ছাড়াও পার্শ্ব চরিত্রে এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কেড়েছেন অভিনেত্রী শৈলী ভট্টাচার্য (Shaili Bhattacharjee) ও অভিনেতা ঋষভ চক্রবর্তী (Rishav Chakraborty)। পর্ণা-সৃজনের পর বর্ষা পিকলুর জুটি সবার পছন্দ।

কয়েক দিনের মধ্যেই হিট জুটি হিসেবে পরিচিত হয়েছেন বর্ষা-পিকলু। যদিও ধারাবাহিকের গল্পে আপাতত বন্ধন আলগা জুটির। বর্ষার বিয়ে হয়েছে অন্য জায়গায়। তার পিকলু মনের দুঃখে সিঙ্গলই আছেন। তাই দর্শকদের দাবি এবার বরং এক করা হোক জনপ্রিয় জুটিটিকে। কিন্তু সত্যিই কি তা হবে? আঘাত পর্ব ফাঁস করেছেন অভিনেতা।

ইন্টারভিউয়ের মাঝেই ঝগড়া, খুনসুটি শুরু বর্ষা-পিকলুর!

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বর্ষা ওরফে শৈলী জানান, যার সাথে বিয়ে হয়েছে তাঁর প্রতি প্রেম ভালোবাসা তো নেইই, বদলে আছে শুধু অত্যাচার। তাই মন থেকে আজও পিকলুর অপেক্ষায় বর্ষা। এদিকে, বর্ষার বিয়ের পর চাকরিতে জয়েন করে পিকলু। আর সেখানেই বিপত্তি ঘটিয়ে কিডন্যাপ হয়ে যায়। এসব ধারাবাহিকের আগের ট্র্যাক। তবে খুব শিগগির বর্ষাকে অত্যাচার থেকে উদ্ধার করে বিয়ে করবে পর্ণার ভাই পিকলু। আপাতত নাকি হাওয়ায় ভাসছে সেই খবর।

এ তো নয় হল অনস্ক্রিনের কথা। কিন্তু অফস্ক্রিনে? জমিয়ে ঝগড়া করেন শৈলী ও ঋষভ। ইন্টারভিউর মাঝেই “তুই চল তোর হচ্ছে, দ্যাখ তোর কি হয়” শুরু হয়ে গেল। শুধু হাতাহাতিটা হয়নি এই যা!‌ প্রথম বর্ষাকে দেখে কি মনে হয়েছিল পিকলুর? উত্তরে অভিনেতা ঋষভ জানান, একটা বাচাল মেয়ে মনে হয়েছিল, যে খালি ভুলভাল কথা বলে। পিকলুর উত্তরে খুব রেগে যায় বর্ষা।

আরও পড়ুন: মন্দারের থেকে মুক্তি পেতে নিজেকে শেষ করে দিচ্ছে শ্যামলী! ভালোবাসার টানে শ্যামলীর গ্রামেই পা রাখলো অনিকেত!

তারপর শুরু হয় দুজনের খুনসুটি। আর খুনসুটি ও প্রেম নিয়ে এগিয়ে চলে বর্ষা-পিকলুর সম্পর্ক। তবে এখন শুধু একটাই অপেক্ষা। কবে এক হবে জুটি। তবে এর জন্য অপেক্ষা করতে হবে ধারাবাহিকের আগাম পর্বের দিকে। আপাতত পর্ণাকে নিয়ে মেতে আছে সবাই। খুব তাড়াতাড়ি হয়ত গল্পের আকর্ষণ হয়ে উঠবে বর্ষা-পিকলুর সম্পর্কের পরিণতি।

Back to top button