বিয়ের দিন আদৃতের লম্বা চুল দেখে রেগে গিয়েছিলেন কৌশাম্বী! নিজেই জানালেন উচ্ছেবাবু

দিনটা ছিল ৯ই মে। ভালোবাসার মানুষের সঙ্গে চার হাত এক করেছিলেন বাংলা টেলিভিশন (Bengali Television) হার্টথ্রব আদৃত রায় (Adrit Roy)। দীর্ঘদিনের প্রেমিকা ও সহঅভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে চার হাত এক করেছেন নায়ক। বর্তমানে হানিমুন ফেজ কাটিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন নবদম্পতি।
২৫শে মে ছিল আদৃতের জন্মদিন। এদিন প্রথমবার হবু বরকে নিজের হাতে রান্না করে খাইয়েছেন কৌশাম্বী। জন্মদিনের ছুটির ফাঁকে বিয়ের পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা। কেমন কাটছে বিয়ের পর? এ নিয়ে খুল্লামখুল্লা আড্ডাও দেন আদৃত।
View this post on Instagram
কনে সাজে কৌশাম্বীকে কেমন লাগছিল? জানালেন অভিনেতা
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আদৃত জানান, বহুদিন বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত থাকলেও বিয়ের দিন প্রথমবার ব্রাইডাল সেজেছিলেন তিনি। কৌশম্বীকেও ব্রাইডাল লুকে প্রথমবার দেখলেন। নতুন বউকে কেমন লাগছিল বিশেষ দিনে? অভিনেতার এক কথায়,”খুবই সুন্দর লাগছিল কৌশাম্বীকে…।”
View this post on Instagram
তবে আদৃতকে দেখে নাকি কৌশাম্বী মোটেও খুশি হননি। কারণ শুনলে চোখ কপালে উঠবে আপনারও। বিয়ের দিন আদৃতকে দেখা গিয়েছিল বড়, এলোমেলো চুলে। বরাবরই যা কৌশাম্বীর অপছন্দের। তবে আদৃত রকস্টার মানুষ। বড় চুল, হেড ব্যান্ড এগুলো পরতে বেশ পছন্দ করেন। যদিও কাজের চাপে চুল ছোট করে কেটে রাখতে হয় তাঁকে।
View this post on Instagram
আরও পড়ুন: বর্ষাকে বাঁচানোর উপায় বের করে ফেলল পিকলু! ইশাকে ফাঁদে ফেলতে এক জোরালো প্রমাণ জোগাড় করলো পর্ণা!
বিয়ের দিনও তাই বড় চুলেই নিজের লুক সেট করেন। তবে শুভদৃষ্টির সময় আদৃতের চুল দেখে রেগে যান কৌশাম্বী। আদৃতের বড় চুল একেবারেই পছন্দ করেন না তিনি। বৌভাতের দিনেও আদৃতের চুলের মুটি ধরে একটি মিষ্টি ছবি পোস্ট করেছিলেন কৌশাম্বী। ‘কবে বড় চুল কাটবে’!’ এটাই নাকি ছিল নবধূর দাবি।

