কোথায় হারিয়ে গেলেন টাপুর টুপুর-এর পায়েল? দিদি নম্বর ওয়ানে এসে মুখ খুললেন মাফিন চক্রবর্তী

টাপুর টুপুর’ (Tapur Tupur) ধারাবাহিকের পায়েলকে মনে পড়ে? যিনি অভিনয় দক্ষতায় পার্শ্বচরিত্রে থেকেও ছাপিয়ে গিয়েছিলেন প্রধান চরিত্রকে? খলনায়িকা হলেও, নায়িকা সন্দীপ্তা সেনকে (Sandipta Sen) হাড্ডাহাড্ডি টক্কর দিয়েছিলেন।যোগ্যতা থাকলে চরিত্র যাই হোক, দর্শকদের মনে পোক্ত জায়গা করে দেওয়া যায়, তা বোধহয় প্রথম প্রমাণ করেছিলেন তিনিই।
এখন কী করছেন টাপুর টুপুরের পায়েল ওরফে মাফিন চক্রবর্তী (Mafin Chakraborty)? আচমকা কেন হারিয়ে গেলেন অভিনয় জগত থেকে? আবার কবে ফিরছেন পর্দায়? রাখঢাক না রেখে, নিজেই জানালেন সবটা। খোলসা করলেন, অভিনয় থেকে গায়েব হয়ে যাওয়ার কারণও।
অভিনেত্রীর ‘মাফিন’ নামটাই ছিল নজরকাড়া। অভিনয় করতে করতে প্রমাণ করেছিলেন নামের মতো রূপেও তিনি অনন্যা। সতেরো বছর টানা অভিনয় করে হঠাৎ কেন বিদায় নিলেন পর্দা থেকে? বর্তমানে খুচখাচ দু-একটি প্রোজেক্টে অভিনেত্রীর দেখা মিললেও, বেশিরভাগ সময় পর্দা থেকে লাপাতা মাফিন।
View this post on Instagram
দিদি নম্বর ওয়ানে এসে অকপট মাফিন চক্রবর্তী
জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নম্বর ওয়ানে এসে অভিনেত্রী অকপটে জানান, “আমি মুদ্রার দু-পিঠ দেখেছি। কখনও সিরিয়াল খুব হিট করছে। শো করতে গিয়ে দেখেছি ভিড় উপচে পড়ছে। গাড়ি নড়তে থাকে মানুষের ধাক্কায়। কখনও আবার উল্টোটাও দেখেছি। সিরিয়ালপাড়ায় কী কী হয় এর নিয়ে বেশ ওয়াকিবহাল আমি। তবে এখন কাজ পাচ্ছেন না বলে মনে দুঃখ রয়েছে এমনটা নয়।”
আরও পড়ুন: রাইকে নিয়ে অনির্বাণের মনে অবিশ্বাসের ছায়া! স্রোতের অদ্ভুত কথা শুনে চমকে গেলো রাই!
বর্তমানে কী করেন মাফিন চক্রবর্তী?
বর্তমানে অভিনেত্রী মাফিন চক্রবর্তী একটি নাচের স্কুল খুলেছেন। এই স্কুলে ভারতনাট্যম ও কন্টেমপোরারি দু-ধরনের নাচই শেখানো হয়। ছাত্র-ছাত্রীদের শিখিয়ে আনন্দ তাঁর। টাপুরটুপুরের পর অভিনেত্রী পৌঁছেছেন সফলতার শিখরে। দর্শনমহলে তিনি মাফিনের থেকে বেশি পরিচিত ‘পায়েল’ নামে। আরও কত ধারাবাহিক এল গেল। তবে মাফিনকে ভোলেননি দর্শকরা।
View this post on Instagram

