রাইকে নিয়ে অনির্বাণের মনে অবিশ্বাসের ছায়া! স্রোতের অদ্ভুত কথা শুনে চমকে গেলো রাই!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে এবং দর্শকদের পছন্দের তালিকায় নাম নথিভুক্ত করছে তাদের মধ্যে অন্যতম হলো মিঠিঝোড়া (MithiJhora)। এই ধারাবাহিকের নায়িকা রাই চরিত্রটি দর্শকদের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। টিআরপি তালিকাতেও স্লট জিততে দেখা যাচ্ছে এই ধারাবাহিকটিকে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নিলুকে তার বাপের বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছে। সৌর্য। সে আর কোনভাবেই নিলুর সঙ্গে সংসার করতে পারবে না। অন্যদিকে অনির্বাণের অফিসে জয়েন করেছে রাই। যেহেতু অনির্বাণ আগের দিন বেশ কিছু কথা শুনেছে রাইয়ের বাড়ি গিয়ে, তাই অফিসে গিয়ে রাই অনির্বাণের কাছে বাকিটাও স্পষ্ট করে জানায়। সবটা শুনে অনির্বাণ বলে, সে সবসময় তার পাশে আছে।

মিঠিঝোড়া আজকের পর্ব ৪ মে (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 4 may)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাই অফিস থেকে ফিরে একটা অনেক বড় ফুলকপি নিয়ে আসে আর সেটা কেটে রান্না করতে থাকে। রাইয়ের বৌদি এসে এসব দেখে বুঝতে পারে নিলু ফুলকপি খেতে খুব ভালোবাসে আর তাই জন্যই রাই বাজার থেকে তাড়াতাড়ি এটা কিনে এনেছে। তার বৌদি রাইকে ঘরে গিয়ে আরাম করতে বললে রাই যেতে চায় না সে বলে এইটুকু কাজ সে ঠিকই করে নিতে পারবে।

অনির্বাণের কানে বিষ ঢাললো ডোরা

অন্যদিকে অনির্বাণের কাছে চলে আসে সৌর্যর দাদা বৌদি। তারা এসে অনির্বাণকে বলে, “আমরা যখন শুনলাম তুমিও ওই রাইয়ের ফাঁদে পড়েছো, তখন থেকেই মনটা অস্থির লাগছিল তাই কিছু কথা বলতে এলাম। রাই আমাদের পরিবারটা একেবারে শেষ করে দিয়েছে। ও অনেক বড় একটা ধান্দাবাজ মেয়ে। তুমি দয়া করে ওর পাল্লায় পড়ো না। ওর জন্য আজ আমাদের পরিবারের একটা ছেলে এত কষ্ট পাচ্ছে। তুমি নিজের জীবনটাকে শেষ করে দিও না।”

আরও পড়ুন: পরপর কয়েক সপ্তাহ স্লটহারা! বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী!

কথাগুলো শুনে অনির্বাণের মাথায় রাইকে নিয়ে একাধিক চিন্তা আসে। কিন্তু শেষ পর্যন্ত এইসব কিছুর ঊর্ধ্বে গিয়ে জিতে যায় অনির্বাণের ভালোবাসা। সে ঠিক করে, যাই হয়ে যাক না কেন সে রাইকে কোনো ভাবেই অবিশ্বাস করবে না। এদিকে স্রোত রাইকে জিজ্ঞেস করে তার বস কি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে? রাই স্রোতকে সবটা খুলে বলে। স্রোত বুঝতে পারে রাইয়ের মনেও অনির্বাণের জন্য একটা অনুভুতি আছে।

Back to top button