মন্দারের কুনজর পড়লো শ্যামলীর ওপর! ঠাম্মির কথায় নিজের ভুল বুঝতে পারলো অনিকেত!

নিজের সর্বস্ব দিয়ে গোটা পরিবারের উপকার করার পর জি বাংলার (Zee Bangla) কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকের নায়িকা শ্যামলীর কপালে জুটলো কেবল লাঞ্ছনা। শ্যামলীর বর্তমান অবস্থা দেখে চোখে জল চলে এলো ভক্তদের। একটু একটু করে টিআরপি তালিকায় নিজের জায়গা দখল করেছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, তৃষা প্রমাণ করে দিয়েছে শ্যামলীই হলো ছদ্মবেশী তিস্তা। এটা জানতে পেরে জোড়া বাড়ির অনেকেই শ্যামলীর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অনিকেতও আর শ্যামলীর সাথে কোনো ভাবেই যোগাযোগ রাখতে চায় না। অপরাজিতা সুযোগ পেয়ে গিয়েছে শ্যামলীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার। শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছে শ্যামলী।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ৩ জুন (Kon Gopone Mon Bhesechhe Today Episode 3 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, আপন মনে হাঁটতে হাঁটতে একটা গাড়ির সামনে চলে আসে শ্যামলী। তাকে যে ব্যক্তি বাঁচায় তার মধ্যেই নিজের স্যারকে দেখতে পায় শ্যামলী। সে বুঝতে পারে স্যারকে ঠিক কতটা ভালোবেসে ফেলেছে সে। কিন্তু এই মুহূর্তে তার কাছে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। অন্যদিকে ঠাম্মি অনিকেতকে বোঝাতে থাকে শ্যামলী যা করেছে এই পরিবারের মঙ্গলের জন্য করেছে। তাই সে যেন শ্যামলীকে ফিরিয়ে আনে কিন্তু অপরাজিতা এসব শুনতে পেয়ে প্রচন্ড রাগারাগি করে আর স্পষ্ট জানিয়ে দেয় অনিকেত আর শ্যামলীর পিছনে যাবে না।

রাস্তায় একটা মেয়েকে অনেকক্ষণ ধরেই কিছু বদমাইশ ছেলে অনুসরণ করছিল। শ্যামলী তাদের হাত থেকে মেয়েটিকে বাঁচায়। তার মনে পড়ে যায় সে যখন প্রথম বার কলকাতা এসেছিল তখন তার সাথেও এমন কিছু ঘটেছিল। এরপর শ্যামলী ঠিক করে দশটার দার্জিলিং মেইল ধরে সে নিজের বাড়ি ফিরে যাবে। এই কলকাতা শহরটা তার জন্য নয়। কিন্তু দার্জিলিংয়ে নিজের বাড়িতে তার জন্য যে অনেক বড় বিপদ ওত পেতে রয়েছে সেটা হয়তো কল্পনাও করতে পারেনি শ্যামলী।

আরও পড়ুন: সৃজনের হাতে হাতকড়া পরালো ইশা, পুলিশের সাথে হাত মিলিয়ে ইশাকে টেক্কা দেওয়ার ফন্দি এঁটে ফেললো পর্ণা! বর্ষাকে ফের সর্বনাশের মুখে ঠেলে দিলো কৃষ্ণা!

বাড়ি ফিরে এলো শ্যামলী

বহুদিন পর জেল থেকে বেরিয়ে ডুয়ার্সের মাটিতে পা রাখে শ্যামলীর অনেক বড় শত্রু মন্দার চৌধুরী। জেল থেকে বেরোতেই মদ মাংসের মহোৎসব শুরু করে দেয় সে। সেখানেই শ্যামলীর দুই ভাইকে দেখতে পায় মন্দার। সে তাদেরকে বলে, তাদের অনেক টাকা দিতে পারে মন্দার, কিন্তু তার বদলে তাদের কিছু কাজ করে দিতে হবে। শ্যামলীর দুই ভাই অত্যন্ত চালাক এবং শয়তান প্রকৃতির। সকালবেলা উঠে যখন তারা দেখে শ্যামলী ফিরে এসেছে তাদের মনে আনন্দ আর ধরে না। কিন্তু এক ভাইয়ের স্ত্রী বুঝতে পারে না তার এত আনন্দ কিসের।

 

Back to top button