“চোখ ঘোরালেই কখন দাদা থেকে আবার বাবা হয়ে যাবে বোঝা যাবে না”- জমজমাট নিম ফুলের মধুর সেট, গল্পের ছলে আগামী পর্বের পূর্বাভাস দিলেন নায়িকা!

এই মুহূর্তে একেবারে জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের বর্তমান গল্প। সেই শুরু থেকে টিআরপি তালিকায় নিজের জায়গা পাকা করেছে এই ধারাবাহিক। কখনো নিজেদের প্রতিযোগী ধারাবাহিকের কাছে পিছিয়ে যেতে দেয়নি নিম ফুলের মধু। এই ধারাবাহিকটিকে সফল করার পিছনে যাদের অবদান রয়েছে তার মধ্যে অন্যতম হলেন ধারাবাহিকের নায়িকা। আর এই নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মাকে।
বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, এক ভয়ংকর দুর্ঘটনার কারণে নিজের সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে ধারাবাহিকের নায়িকা পর্ণা। তার আর আগের কোন কথাই মনে নেই। বিগত দশ বছরের সমস্ত স্মৃতি তার মাথা থেকে মুছে গিয়েছে। তাই বলে ধারাবাহিকের প্রত্যেকটি পর্বে এতটুকুনিও উত্তেজনার অভাব হতে দিচ্ছে না নিম ফুলের মধু। প্রত্যেকটি পড়বে চলছে ধুন্দুমার কান্ড। আউটডোর শুটিং করতে করতে রীতিমতো হাঁপি উঠেছেন অভিনেত্রীরা।
এই দিন এক সাক্ষাৎকারে ধারাবাহিকের প্রধান চার চরিত্র নিয়ে জমে উঠলো আড্ডা। এবাদের মধ্যে দুজন রয়েছেন ইতিবাচক চরিত্রে আর বাকি দুজন চরম নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। এইদিন এই আড্ডায় উপস্থিত ছিলো পুঁটি, পর্ণা, ইশা আর সুইটি। একসাথে চলছিল পপকর্ন পার্টি। কিন্তু কিসের জন্য এই পার্টি জিজ্ঞাসা করায় নায়িকা বলেন, তাদের ধারাবাহিক বেঙ্গল টপার হয়েছে আর সেই জন্যই এই পার্টি।
“দাদা থেকে বাবা!” কী হতে চলেছে আগামী পর্বে?
ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে কোন নতুন চমক দেখতে পাবেন দর্শক মহল? অপর্ণা বলেন, “এখন নিম ফুলের মধুর সেটে টানটান উত্তেজনা চলছে। কখন কার সাথে কি সম্পর্ক তৈরি হচ্ছে সেটা না দেখলে সত্যি বলাটা খুব মুশকিল। এই যেমন সুইটিকে আমি আর সৃজন দত্তক নেব ভেবেছিলাম। কিন্তু ও হয়ে গেল আমার বৌদি আর সৃজন হয়ে গেল দাদা। আবার ইশা হয়ে গেল দিদি।” এই নিয়ে কথা বলতে বলতে হেসে লুটিয়ে পড়লেন তারা।
আরও পড়ুন: নিলুকে উচিত শিক্ষা দিলো স্রোত! রাইয়ের মুখে সবটা শুনে অবাক অনির্বাণ! কথার খেলাপ করলো নায়িকা!
অভিনেত্রী পল্লবী দর্শকদের উদ্দেশ্যে বলেন, “দর্শকদের একটাই কথা বলবো, ধারাবাহিকের পর্দা থেকে একেবারেই নিজেদের চোখ সরাবেন না। একটা এপিসোড মিস করলে কোথা থেকে কি হয়ে যাবে কেউ বলতে পারবে না। এখন সৃজন দাদা রয়েছে, এবার কবে বাবা হয়ে যাবে সেটা ধরতে পারবেন না। তাই যতক্ষণ নিম ফুলের মধু চলছে ততক্ষণ টিভির সামনে চোখ রাখুন এমনকি বিরতি দিলেও চোখ ঘোরাবেন না।”

