মেহেন্দির বদল দেখে অবাক শকুন্তলা! নতুন কেসের তদন্ত ঢুকতেই বিপদের সম্মুখীন জগদ্ধাত্রী!

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় একেবারে জমে উঠেছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। অনেক দিন ধরেই একের পর এক অনিষ্ট করেই চলেছিল নায়িকার শত্রুরা। তবে এইবার তাদের উচিত জবাব দিয়েছে জগদ্ধাত্রী। টিআরপি তালিকাতেও প্রথম পাঁচে অবস্থান করছে এই ধারাবাহিকের নাম।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, কৌশিকীর মেয়ে কাঁকনের বুদ্ধিতে আটকে গিয়েছে সমরেশের বিয়ে। প্রমাণ হয়ে গিয়েছে দিব্যা সেন একজন ঠক জালিয়াত। বিয়ের মন্ডপ থেকে উঠে গিয়েছে সমরেশ। সবটা জানতে পেরে ভীষণ খুশি হয়েছে কৌশিকী মুখার্জী। অন্যদিকে কাঁকনের ক্ষতি করতে গিয়ে ধরা পড়েছে উত্তীয় মুখার্জী। টোপ গিলতেই তাকে ধরে ফেলেছে জগদ্ধাত্রী।

জগদ্ধাত্রী আজকের পর্ব ২ জুন (Jagaddhatri Today Episode 2 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, মস্ত বড় রাজনীতিবিদ কাকলি দেবীকে পুলিশি নিরাপত্তা দিতে তার বাড়িতে তার সাথে এসে হাজির হয়েছে সাধুদা এবং তার গোটা টিম। কাকলি দেবীকে তার বাড়িতে কেউই বিশেষ পছন্দ করেনা সেটা ঢুকেই বুঝে গিয়েছে সে। বাড়ির প্রত্যেকের কাকলি দেবীর উপর প্রচন্ড বিরক্ত। তার বাড়িতে আসা এবং বাড়ির বিষয়ে নাক গলানো মোটেই পছন্দ করছে না তারা। তাই বাধ্য হয়ে এই গোটা কেসটা সামলাতে জগদ্ধাত্রীকে ডেকে পাঠালো সাধুদা।

মেহেন্দির কথা শুনে অবাক শকুন্তলা

এর মাঝেই মেহেন্দির কাণ্ডকারখানা দেখে তার মা শকুন্তলাকে ফোন করে বৈদেহি মুখার্জী। তিনি শকুন্তলা দেবীকে বলেন, “আপনার মেয়ে জগদ্ধাত্রীর নাম জপ করছে। হঠাৎ করে পুরোপুরি বদলে গিয়েছে মেহেন্দি। সে এখন দিদির প্রশংসায় পঞ্চমুখ। আপনি আপনার মেয়েকে আবার আগের মতন হয়ে যেতে বলুন।” এসব শুনে রীতিমতো অবাক হয়ে যায় শকুন্তলা। তার মেয়ে মেহেন্দি জগদ্ধাত্রীর কথায় উঠছে বসছে এটাও যে কখনো তাকে শুনতে হবে সেটা ভাবতেও পারেনি সে।

আরো পড়ুন: সবার সামনে মাথা নিচু করে ক্ষমা চাইলো ইশা, পর্ণার উপর বদলা নিতে সৃজনকে ফাঁসিয়ে দিলো সে! কারেন্টের ঝটকা দিয়ে উচিত শিক্ষা দিলো নায়িকা!

এরপর ফোনটা মেহেন্দিকে দিতেই, মেহেন্দি স্পষ্ট জানিয়ে দেয় তার মা যেন তার সংসারে কোনরকম নাক না গলায়। এসব শুনে উৎসব এসে মেহেন্দির সাথে প্রচন্ড বাজে ব্যবহার করতে থাকে। সে শকুন্তলাকে বলে, মেহেন্দি যদি নিজেকে না বদলায় তাহলে তার পক্ষে আর মেহেন্দির সঙ্গে থাকা সম্ভব হবে না। এরপর কৌশিকী মেহেন্দির মাকে বলে, যদি সে তার মেয়ের ভালো চায় তাহলে তার সংসারে যেন নাক না গলায়। অন্যদিকে শকুন্তলা জগদ্ধাত্রীকে ফোন করে এই নিয়ে অনেক কথা শোনায় যার জন্য জগধাত্রীর মন খুব খারাপ হয়ে যায়।

Back to top button