কুমাতার বেনজির দৃষ্টান্ত মিলল মিঠিঝোরায়! নিজের দুই সন্তানের প্রতি দুরকম ব্যবহার রাই ও নীলুর মায়ের! সমালোচনার ঝড় নেটদুনিয়ায়
কুসন্তান যদিও বা হয়, কুমাতা কোনওদিন হয় না। অপমর বাঙালির বাকধারাকে বুড়ো আঙুল দেখাল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’র (Mithijhora) তিনবোনের মা। তিন বোনের জীবনের ওঠানামাকে কেন্দ্র করে এগিয়ে চলছে গল্প। বড় বোন রাইয়ের সঙ্গে তাদের মা রীতিমতো সৎমায়ের মতো আচরণ করে। যে মেয়ে মেজমেয়ের জন্য এতকিছু করেছে, নিজের সর্বস্ব বলিদান দিয়ে ভালোবাসার মানুষকে বোনের হাতে, সঁপে দিয়েছে, দুর্দিনে পরিবারের দায়িত্ব একা সামলেছে, সেই রাইকেই দিনরাত শাপ শাপান্ত করে চলেছে তার মা।
রাই এখন তার মায়ের দু’চোখের বিষ। যদিও রাইয়ের বৌদি সবসময় তার মায়ের দুর্ব্যবহারের প্রতিবাদ করতে থাকে। স্রোতও অন্যায় বরদাস্ত করে না। বর্তমানে ধারাবাহিকের দর্শকরাও রাইয়ের মায়ের উপর বীতশ্রদ্ধ। তার দুর্ব্যবহারের সীমা ছাড়িয়ে যাচ্ছে দিন দিন।

দর্শকদের একাংশ ইতিমধ্যেই বিষয়টির বিরোধিতা শুরু করেছে। দর্শকমহলের অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে এটা সম্ভবপর। একই মায়ের পেটের দুই সন্তানের সঙ্গে দুধরনের ব্যবহার করছে মা! অনেকেই ইচ্ছেপুতুলের মেঘের মায়ের সঙ্গে তুলনা টেনেছে এই চরিত্রটি।

রাই-নীলু ও স্রোতের মাকে কটাক্ষ করে নেটিজেনরা কে কী লিখেছেন?
সমাজমাধ্যমে এক নেটিজেন লিখছেন,’এই মা তো দেখছি মেঘের মা কেও হার মানিয়ে দেবে! ‘মা’ কত মিষ্টি একটা শব্দ। যে শব্দের কোনও বিকল্প এই দুনিয়াতে নেই! সেই ‘মা’ এবং ‘মা’ শব্দের অনুভূতি নিয়ে আজকাল বাংলা সিরিয়ালগুলো যেটা করছে.! সেটা জাস্ট ভাষায় বলে প্রকাশ করা যাবে না.!’
আরও পড়ুন: কাঁকনের বুদ্ধিতে ভেঙে গেলো সমরেশ দিব্যার বিয়ে! উত্তীয়কে একেবারে হাতেনাতে ধরল জগদ্ধাত্রী!
সমালোচিত রাই-নীলু ও স্রোতের মা। নেটমাধ্যমে একজন লিখেছেন,’পরিচালক কী বোঝাতে চাইছেন?এই মহিলা রাইয়ের সৎ মা আর নীলুর আসল মা? নীলু এত বড় অন্যায় করার পরেও অসভ্য মহিলা নীলুকে আদর করে যাচ্ছে। এই জায়গায় রাই হলে তো চুল টেনে মারতে। আর কিছু লোক রাইকে দোষ দিয়ে যাচ্ছে। ব্যাপারটা এমন যে বিয়ে হলে না টিকলে দোষ হয় ঘটকের। নিজে আকাম করে বিয়ে টেকাতে পারল না, ওটা দোষ না তাই না।’

