পুঁটিকে সবার সামনে কাঁদিয়ে ছাড়লো সুইটি! সাংবাদিকতার প্রথম দিনেই ইশাকে কুকর্মের শাস্তি দিলো পর্ণা!

এখন জি বাংলার (Zee Bangla) পর্দায় সবথেকে জনপ্রিয় ধারাবাহিকটি হচ্ছে নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। বাংলার টিআরপি তালিকায় এই নিম ফুলের মধু ধারাবাহিকটি বেঙ্গল টপারের জায়গা দখল করেছে। ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব আকর্ষণীয়তার দিক থেকে আরও এক ধাপ করে এগিয়ে চলেছে। ধারাবাহিকের নায়িকার অভিনয় থেকে শুরু করে নায়ক নায়িকার রসায়ন সবটাই দর্শকদের অত্যন্ত প্রিয়। এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা নিজের ইউনিভার্সিটির প্রথম দিন নবীন বরণে খুব আনন্দ করতে থাকে। মাঝে তার সমস্ত আনন্দ ভেঙে দিয়ে তার আত্মবিশ্বাসের মাত্রা একেবারে শূন্য করে দিতে চেয়েছিল ইশা। কিন্তু তার এই উদ্দেশ্য পূরণ হতে দেয়নি পর্ণা। এরপর আবার নতুন এক বিপদ এসে জুড়ে বসে তার জীবনে। পর্ণার আশেপাশে ঘুরতে থাকা রিতমকে সরাতে তাকে ঘর বন্দী করে নিজে পর্ণার সাথে নাচ করে সৃজন। আর তারপর ঋতম বেরিয়ে আসতে সবটা জানাজানি হয়ে যায়।

নিম ফুলের মধু আজকের পর্ব ১ জুন (Neem Phuler Modhu Today Episode 1 June)

এই যাত্রায় বেঁচে গেলো সৃজন

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, নাচ শেষ হতে না হতেই সেখানে এসে হাজির হয় রিতম। তাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় সৃজন কারণ রিতম যদি এখন সমস্ত সত্যিটা সবাইকে বলে দেয় তাহলে সবার সামনে মান সম্মান শেষ হয়ে যাবে সৃজনের। কিন্তু রিতমের সাথে প্রিন্সিপাল স্যারের কথা হয় এবং রিতমকে সে সবটা বুঝিয়ে বলে তাই রিতম আর সৃজন আর পর্ণার মাঝে বাধার সৃষ্টি করে না ফলে এই যাত্রায় সৃজন বেঁচে যায়।

পুঁটিকে কষ্ট দিলো সুইটি

বাড়ি ফিরে এসে সৃজন আর পর্ণা দেখতে পায় পুঁটি ঘরের মধ্যে পড়ার টেবিলের উপর মুখ গুজে কান্নাকাটি করছে। তাকে কি হয়েছে জিজ্ঞাসা করলে সে বলে বাড়ির কেউ একজন তার প্রজেক্টের কালি ফেলে দিয়েছে এবং পাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছে। সৃজন বুঝতে পারে এই কাজটা সুইটি ছাড়া আর কারো হতে পারে না। পর্ণা তখন পুঁটিকে বলে এবার থেকে সে যেন তার কাছেই পড়তে বসে আর তার সমস্ত বই খাতা পর্ণার কাছেই থাকবে তাহলে আর কেউ এইরকম খারাপ কাজ করতে পারবে না।

ইশাকে শাস্তি দিল পর্ণা

এদিকে সাংবাদিকতার ক্লাসের প্রথম দিনই স্যার সবাইকে রাস্তায় নেমে একটা ভালো সংবাদ খুঁজে আনতে বলে। ঠিক তখনই ইসা একটা বড় কাণ্ড ঘটায়। প্রথমে সে সিগনাল না মেনে অপরাধ করে এবং তার পাশাপাশি অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তোলে। পর্ণা এই সমস্তটাই ফোনের রেকর্ড করে নেয় আর তারপর সেটা সোশ্যাল মিডিয়া, ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেয়। যেটা দেখে রীতিমতো অবাক হয়ে যায় চয়ন। পর্ণার সাহসিকতা দেখে তার ভালো লাগে ঠিকই পাশাপাশি সে একটু ভয়ও পায় কারণ ইশা মোটেই সুবিধার মেয়ে নয়।

Back to top button