প্রথমবার স্বয়ম্ভুকে “আই লাভ ইউ” বলল জগদ্ধাত্রী! কিন্তু হোলির দিনেই জগদ্ধাত্রীর উপর হামলা হল, তবে কি হোলির দিনই শেষ হতে হবে জগদ্ধাত্রীকে? নতুন প্রোমো সামনে আসতেই উদ্বিগ্ন ভক্তরা

বাংলা টেলিভিশনের এই মুহূর্তে যে প্রতি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক রয়েছে তার মধ্যে অন্যতম হলো জি বাংলায় ‘জগদ্ধাত্রী’। এটি সর্বপ্রথম থেকেই দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে রয়েছে। এতদিন ধরে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে জগদ্ধাত্রী। তাই বোঝাই যাচ্ছে শুরু থেকেই এই ডিটেকটিভ ধর্মী গল্পটি দর্শকের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে।
এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং অভিনেতা সৌমদীপ মুখার্জিকে। এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনেত্রী রূপসা চ্যাটার্জী। স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী দুজনেই স্পেশাল ফোর্স পুলিশ অফিসার। এছাড়া স্বয়ম্ভুর সৎ ভাই উৎসব হল বেআইনি কাজের সঙ্গে যুক্ত যাকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে জগদ্ধাত্রী। কিন্তু স্বয়ম্ভুর সৎ মা বৈদেহি মুখার্জি এতদিন যে স্বয়ম্ভুকে মেনে নিতে চাইনি এবার জগধাত্রী আর স্বয়ম্ভুর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করার জন্য সে স্বয়ম্ভুকে মায়ের ভালোবাসা দিচ্ছে।
এই ঘটনা দেখে কৌশিকী মুখার্জী জগদ্ধাত্রীকে সাবধান করলে জগদ্ধাত্রী বলে স্বয়ম্ভু যে তাকে নিজের বাবা-মায়ের কাছে আসার জন্য ব্যবহার করেছে সে সেটা জানে। অপরদিকে এরই মধ্যে এসে গেছে এই ধারাবাহিকের প্রোমো। হোলি স্পেশাল এই নতুন প্রোমো দেখে জগদ্ধাত্রী ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়ছে।
প্রসঙ্গত এই প্রোমোতে দেখা যাচ্ছে মুখার্জি বাড়িতে দোল উৎসব পালন করা হচ্ছে একদিকে সমরেশ কৌশিকীকে রং মাখাচ্ছে এবং অন্যদিকে মেহেন্দি উৎসবকে রং মাখাচ্ছে। তারপরেই দেখা যায় স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে রং মাখা এবং বলে আই লাভ ইউ। উল্টো দিক থেকে জগদ্ধাত্রীও স্বয়ম্ভুকে বলে আই লাভ ইউ। আর তারপরেই দেখা যায় জগদ্ধাত্রীর দিকে তাক করে কেউ একজন গুলি ছোড়ে। আর স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে নাম ধরে ডেকে তাকে সরিয়ে দেয় এবং সেই গুলিটা গিয়ে লাগে রংয়ের হাঁড়িতে আর চারিদিকে রং ছড়িয়ে যায়।
নতুন প্রমো সামনে আসতেই জগদ্ধাত্রী ভক্তরা একদিকে খুশি হয়েছে আবার অন্যদিকে ভয়ে রয়েছে। তার কারণ একের পর এক প্রাণের হামলা হচ্ছে জগদ্ধাত্রীর উপর। তাই পরবর্তী দিনে কোনো বড় অশনি সংকেত আসছে কিনা সেটার ভয় করছে সকলে। তা জানতে হলে পরবর্তী দিনে দেখতে হবে জগদ্ধাত্রী।

