নিজের ভাষায় ইশাকে মাত দিলো পর্ণা! রিতমকে আটকাতে গিয়ে নিজেই বিপাকে পড়লো হিংসুটে সৃজন!

কখনো হেরে যেতে শেখেনি জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। তার স্মৃতি থাকুক বা না থাকুক সে মানুষ হিসেবে সব সময় একই ছিল এবং এখনো একই রয়েছে তাই তাকে পরাস্ত করা এত সহজ নয়। বর্তমানে পর্ণার অসহায়তার সুযোগ নিয়ে তাকে হারানোর চেষ্টা করছে ইশা। জমে উঠেছে ধারাবাহিকের বর্তমান পর্ব এবং ধারাবাহিকের টিআরপি।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছে সৃজন। ইউনিভার্সিটি প্রথম দিন খুব আনন্দ করে কাটাতে চায় ধারাবাহিকের নায়িকা আর ইতিমধ্যেই সে বেশ কিছু বন্ধুও পাতিয়ে নিয়েছে। তবে নবীন বরণের দিন পর্ণার সমস্ত আত্ম বিশ্বাস ভেঙ্গে দিতে তাকে সকলের সামনে ছোট করে ইশা। এই বিষয়টা একেবারেই মেনে নিতে পারে না সৃজন।
নিম ফুলের মধু আজকের পর্ব ৩১ মে (Neem Phuler Modhu Today Episode 31 may)
গান গেয়ে ইশার মুখ বন্ধ করে দিল পর্ণা
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ইশা পর্ণাকে যথেষ্ট কথা শুনিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয় আর ঠিক তখনই গান শুরু করে পর্ণা। পর্ণার গানে মেতে ওঠে গোটা ঘর। প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর সহ শিক্ষক-শিক্ষিকা সবাই তার গানে মুগ্ধ হয়ে যায় এবং গলা মেলায়। ইশার করা অপমানের এর থেকে ভালো জবাব আর হয় না সেটা ভালো করে বুঝতে পারে সৃজন। যাওয়ার আগে ইশা বলে, পর্ণার সাথে তার বোঝাপড়াটা বাকি থেকে গেলো।
পর্ণার সাথে নাচতে গিয়ে বিপদে পড়লো সৃজন
পর্ণার গান, তার কথা বলা সব কিছু দেখে শুনে তার প্রতি ভালো লাগা সৃষ্টি হয় কলেজের ক্রাশ রিতমের। সে পর্ণাকে সরাসরি কাপল ড্যান্স করার প্রস্তাব দেয়। পর্ণা রিতমের কথায় রাজি হয়ে যায়। কারণ এতে পর্ণা কোনো ভুল দেখতে পায় না। কলেজে ঢুকেই পর্ণা এত সুন্দর একটা ছেলেকে বন্ধু বানিয়ে ফেলেছে এটা দেখে তার বান্ধবীরা বেশ ঈর্ষান্বিত হয়ে। তার পাশাপাশি যার মনটা হিংসায় জ্বলে পুড়ে ওঠে সে হলো সৃজন।
আরও পড়ুন: আসছে রুকমা রায়ের নতুন ধারাবাহিক! ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং! কোন চ্যানেলে আসছে এই মেগা?
সৃজন ঠিক করে সে কোনভাবেই ওই রিতমকে পর্ণার আশেপাশে ঘেঁষতে দেবে না। পর্ণার সাথে নাচার সখ কিছুতেই তার পূরণ হবে না। সবাই যখন সাজ পোশাক পরতে ব্যস্ত সৃজন তখন ওই ইউনিভার্সিটির সিনিয়র সেজে সাজ সজ্জার ঘরে ঢুকে রিতমকে ঘরবন্দী করে ওখান থেকে বেরিয়ে আসে আর নিজে মুখোশের আড়ালে পর্ণার সাথে নাচে। ঘর থেকে ছাড়া পেতেই সবার সামনে এসে সৃজনকে চেপে ধরে রিতম। এই ঘটনায় বেশ অবাক হয়ে যায় পর্ণা।

