একা মায়ের লড়াইয়ের সঙ্গী ছোট্ট মেয়ে মিহি, জানেন কি ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের খুদে অভিনেত্রীর আসল পরিচয়?

জি বাংলায় (Zee Bangla) নতুন ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’ (Ke Prothom Kache Esechi)। সোমবার থেকে সন্ধ্যা সাড়ে ছটার স্লটে সম্প্রচার শুরু হয়েছে নতুন এই ধারাবাহিকের। প্রথম প্রচার ঝলক প্রকাশ্যে আসার পর থেকে বেশ উৎসাহ দেখা দিয়েছিল দর্শকমহলে। একা মায়ের মেয়েকে নিয়ে কঠিন লড়াই দেখতে উদগ্রীব হয়েছিল দর্শকদের একাংশ।

ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maiti)। জি বাংলার নাচের রিয়েলিটি শো ড্যান্স বাংলা ড্যান্সের হাত ধরে গ্ল্যামর দুনিয়ায় হাতেখড়ি। তারপর অভিনয় জগতে আসার সুযোগ পান মোহনা। ইতিপূর্বে, ‘‘গৌরী এলো’ (Gouri Elo) ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছিলেন মোহনা।

ধারাবাহিকটিতে একজন সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করছেন মোহনা ওরফে মধুবনি। যার কাঁধে দায়িত্ব অনেক। সংসার, সন্তান এবং চাকরি সবটাই একা হাতে সামলান তিনি। একাই নিজের সন্তানকে বড় করে তুলছে সে। সমাজের কটাক্ষ বিদ্রুপেরে ঊর্ধ্বে গিয়ে সুস্থভাবে সন্তানকে লালনপালন করা যে কতটা কঠিন তাই ফুটিয়ে তুলতে চলেছেন মোহনা।

সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা গিয়েছিল, একা মা মধুবনির জীবনসংগ্রাম দেখে বারবার তারে দিকে হাত বাড়িয়ে দিয়েছে মধুবনিরে অফিসের বস। ছোটমেয়ে মিহি সমাজের বাধ্যবাধকতা না বুঝে তাই বসের সামনেই মাকে প্রশ্ন করে বসে “আচ্ছা মা বস আঙ্কেল কি আমার পাপা হতে পারেনা?” নিষ্পাপ ছোট শিশুর এহেন অবিবেচিত চাওয়া দেখে চোখে জল আসে নেটিজেনদের। তবে জানেন কি ‘কে প্রথম কাছে এসেছি’ ছোট্ট মিহি আসলে কে?

আরও পড়ুন: কাঁকনের হাতেই জব্দ দিব্যা সেন! দিব্যার আইবুড়ো ভাতের খাবারে জোলাপ মিশিয়ে মায়ের অপমানের বদলা নিল সে!

‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের মিহি বাস্তবে কে?

ধারাবাহিকে মোহনার মেয়ে মিহির চরিত্রে অভিনয় করছেন খুদে অভিনেত্রী রাধিকা কর্মকার। এর আগে দাদাগিরিতে ছোটদের বিশেষ পর্বে দেখা গিয়েছিল রাধিকাকে। এছাড়াও তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। ১৭০০ ফলোয়ার তাঁর। মিষ্টি রাধিকার কাণ্ডকারখানা দারুণ উপভোগ করেন নেটিজেনরা।

Back to top button