উড়ানের খলনায়ক ধ্রুবর বিপরীতে থাকছেন টেলিভিশনের জনপ্রিয় নায়িকা! জানুন কে

স্টার জলসায় (Star Jalsha) শুরু হয়েছে নয়া ধারাবাহিক ‘উড়ান’ (Uraan)। এই ধারাবাহিকের হাত ধরে কয়েক বছর পর ফের ছোটপর্দায় প্রত্যাবর্তন করলেন প্রতীক সেন (Pratik Sen)। তাঁর বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী রত্নপ্রিয়া দাস (Ratnapriya Das)।
ধারাবাহিকের নায়িকা পূজারিণী ব্যবসা করে। মানুষের অসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পছন্দ করে। আর প্রতীক ঠিক তার উলটো। সারাদিন মাতাল হয়ে শুয়ে থাকে সে। এহেন দুই বিপরীতধর্মী মানুষ কী করে এক হবে এই নিয়ে এগিয়ে চলবে ধারাবাহিকের গল্প।
ধারাবাহিকের গল্পে, বাড়ির বড় ছেলে ধ্রুব। বড়লোকি চাল। চোখে-মুখে স্পষ্ট অহংবোধ। তার উপর মায়ের প্ৰিয় সন্তান। মেজভাই ঠিক তার উল্টো। দিনভর মদের নেশায় বুঁদ হয়ে থাকে সে। ছোটবেলায় ভাল পড়াশোনা করলেও, বর্তমানে কোনও এক অজানা কারণে বখে গেছে নায়ক।
চরিত্র প্রসঙ্গে কী বললেন ধ্রুব সরকার?
অভিনেতা জানান, ”এখনই চরিত্র নিয়ে কিছু বলব না। আর একটা সপ্তাহ অপেক্ষা করুন। পজিটিভ হবে না নেগেটিভ তা সময় বলবে। দর্শকদের জন্য নতুন নতুন চমক থাকছে। অনেকে আমাকেই ভিলেন ভাবছেন। তবে আপনাদের অনুরোধ একটু ধৈর্য ধরুন। আর অবশ্যই এত বছর পর স্টারের সঙ্গে কাজ করছি। ফিরে এসে খুব ভাল লাগছে।”
আরও পড়ুন: পর্ণার বুদ্ধিতে কুপোকাত অয়ন মৌমিতা! নকল টাকা নিয়ে মহা বিপাকে ইশা! নায়িকার প্রশংসায় পঞ্চমুখ দত্ত বাড়ি
উড়ানে ধ্রুবর বিপরীতে থাকছেন কোন নায়িকা?
উত্তরে ধ্রুব জানান, “চরিত্র নিয়ে না বললেও এইটুকু বলতেই পারি এই মুহূর্তে আমার বিপরীতে কোনও নায়িকা নেই। তবে ভবিষ্যতে আসবে তা নিয়ে সন্দেহ নেই। এখন দেখা যাক। সময় ঠিক সময়ে দর্শকরা দেখতে পাবেন।

