স্রোতের অবস্থা দেখে তার কাছে ক্ষমা চাইলো সার্থক, নিলুর কীর্তি শুনে মাথা নিচু হয়ে গেলো রাইয়ের!

যে মেয়েকে এতদিন নিজের মাথায় তুলে রেখেছিল সেই মেয়ের জন্যই আজ মান সম্মান মাটিতে মিশিয়ে গেলো নন্দিতার। বর্তমানে এমনই কিছু ঘটছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকটিতে। এখানে একাধিক নায়িকা থাকলেও প্রধান নায়িকা হিসেবে দেখা যাচ্ছে অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করছে এই মেগা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সমস্ত ঝগড়া ঝামেলা মিটিয়ে, নিজেদের মধ্যে থাকা সব মান অভিমান শেষ করে অনেকটা কাছাকাছি এসেছে রাই আর অনির্বাণ। রাই তার বসকে ক্ষমা করে দিয়েছে আর তার অফিসে আবার ফিরে যাওয়ার কথা দিয়েছে। অনির্বাণও রাইকে জন্মদিনে একেবারে চমকে দিয়েছে। কিন্তু বাড়িতে ঢোকার মুখে অনির্বাণ আর সৌর্যর পূর্ব পরিচয় আছে দেখে বেশ অবাক হয় রাই।

মিঠিঝোড়া আজকের পর্ব ২৮ মে (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 28 may)

অনির্বাণের সাথে ঝামেলায় জড়ালো সৌর্য

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাই আর অনির্বাণকে একসাথে দেখে এবং কথা বলে সৌর্য বুঝতে পারে ইনিই হচ্ছেন রাইয়ের সেই বস যে রাইকে চোর অপবাদ দিয়েছিল। এরপর এই নিয়ে সৌর্য তার দাদাকে অপমান করলে রাই তার প্রতিবাদ করে। সে বলে, এসব মিটে গিয়েছে। যেটা জানে না সেটা নিয়ে যেন সৌর্য কোন কথা না বলে। অনির্বাণের প্রতি রাইয়ের এত দরদ দেখে বেশ রেগে যায় সৌর্য। এরপর সে রাইকে দোষারোপ করা শুরু করে। আর তার হাত ধরে টানতে তাকে ঘরে নিয়ে যায়।

সৌর্যর কথায় অবাক নিলু

এরপর সৌর্য বলে, “আমার জীবনটা শেষ করার পর এবার আমার দাদার জীবন নিয়ে খেলছো? ওই ঠকবাজ মেয়েটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে তোমার শান্তি হয়নি?” রাই নন্দিতা কেউই বুঝতে পারে না আসল ঘটনাটা ঠিক কি। অনির্বাণ বুঝে যায় রাই যার কথা বলেছিল সেই মানুষটা সৌর্য। এরপর সৌর্য বলে, “নিলু ওর মা হওয়ার বিষয়টা নিয়ে মিথ্যে বলেছিল।” কথাটা শুনে চমকে যায় প্রত্যেকে।

নিজের ভুল বুঝতে পারলো সার্থক

এদিকে সবাই অর্থাৎ স্রোতের বন্ধুরা রাতের খাওয়া দাওয়া করতে থাকে কিন্তু প্রচন্ড অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারে না স্রোত। সার্থক যখন একবার পর্যবেক্ষণের জন্য আসে তখনই সে খেয়াল করে স্রোত আসেনি। তখন স্রোতের বন্ধুরা বলে ওর খুব জ্বর। সার্থক তখন তাড়াতাড়ি স্রোতের কাছে যায় আর তাকে ওষুধ খাওয়ায়। সার্থক বুঝতে পারে আজ তার জন্যই স্রোতের এই অবস্থা। সে স্রোতের কাছে ক্ষমা চেয়ে নেয়।

Back to top button