নকল টাকা দিয়ে পুঁটিকে উদ্ধার করলো পর্ণা! টাকা হাতে পেতেই পাল্টি খেলো ইশা! বিপাকে অয়ন মৌমিতা!

জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকে এক নতুন কান্ড ঘটিয়েছে ইশা। টাকার লাভ এবং ধারাবাহিকের নায়িকা পর্ণার শান্তি ভঙ্গ করতে এইবার পুঁটির সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে সে। জমে উঠেছে ধারাবাহিকের বর্তমান পর্ব। কারণ আবার ঠিক আগের মতন রুদ্র মূর্তি ধারণ করেছে পর্ণা। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করছে এই মেগা।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণার মেয়ে পুঁটিকে নিশানা করে আসল সত্যিটা জানার চেষ্টা করছে ইশা। পর্ণার আদৌ স্মৃতিশক্তি গেছে কিনা সেটা জানার এর চাইতে ভালো উপায় আর হতেই পারে না এমনটাই মনে হয় অয়ন আর মৌমিতার। তারা নিজের স্বার্থে এতটা নিম্ন মানসিকতার মানুষ হয়ে গিয়েছে যে একটা বাচ্চাকে কষ্ট দিতেও তাদের খারাপ লাগে না। তবে চুপ করে বসে নেই ধারাবাহিকের নায়িকা। পুঁটিকে বাঁচাতে নতুন উপায় বের করে ফেলেছে সে।

নিম ফুলের মধু আজকের পর্ব ২৭ মে (Neem Phuler Modhu Today Episode 27 may)

পর্ণার বুদ্ধিতে ফিরলো পুঁটি

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পর্ণা আর সৃজন দুজন মিলে গাড়ি করে টাকা নিয়ে চলে যায় সেই জায়গায় যেখানে গুন্ডারা পুঁটিকে আটক করে রেখেছে। সৃজন প্রচন্ড ভয় পেয়ে রয়েছে দেখে তাকে শান্ত করার চেষ্টা করে পর্ণা। সৃজন বলে, পর্ণা এই মুহূর্তে পাশে না থাকলে এত বড় একটা কাজ করা তার পক্ষে বেশ কষ্টসাধ্য হত। এরপর তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়।

সেখানে গিয়ে প্রথমেই পুঁটিকে দেখতে চায় পর্ণা। এরপর গুন্ডারা তাদেরকে গোডাউনের ভেতরে নিয়ে যায়। সেখানে গিয়ে আগে সমস্ত টাকা ভালো করে গুণে নেয় তারা। এরপর পুঁটিকে পর্ণা আর সৃজনের সাথে ছেড়ে দেওয়া হয়। পুঁটি সেখান থেকে বেরিয়ে বলে, এতগুলো টাকা ওরা এমনি এমনি পেয়ে গেলো এটা দেখে তার খুব মন খারাপ লাগছে। পর্ণা এই নিয়ে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি সেখান থেকে রওনা দেয়।

আরও পড়ুন: শেষ মুহূর্তে এসে রোহিনীর জীবন বাঁচালো শ্যামলী, প্রতীকের আসল রূপ জানতে পেরে অবাক গোটা জোড়া বাড়ি!

অয়ন মৌমিতাকে ধোঁকা দিলো ইশা

অন্যদিকে অয়ন আর মৌমিতা নিজেদের সমস্ত জামা কাপড় গুছিয়ে নিতে থাকে। ইশা তাদের কথা দিয়েছে কুড়ি লক্ষ টাকা, তাদেরকে দেবে সে। আর সেটা নিয়েই অন্য জায়গায় বসবাস শুরু করবে অয়ন আর মৌমিতা। কিন্তু টাকাগুলো পাওয়া মাত্রই ইশা বলে, এইসব টাকা সে ভোগ করবে। একটা টাকাও সে কাউকে দেবে না। এদিকে অয়ন মৌমিতা বোকার মতন ইশার ফোনের অপেক্ষা করতে থাকে।

 

Back to top button