শেষ মুহূর্তে এসে রোহিনীর জীবন বাঁচালো শ্যামলী, প্রতীকের আসল রূপ জানতে পেরে অবাক গোটা জোড়া বাড়ি!

এক ভয়ংকর প্রতারণার শিকার হতে যাচ্ছিল এখন জি বাংলার (Zee Bangla) কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটির নায়ক অনিকেতের বোন রোহিনী। সেই প্রতারণার হাত থেকে তাকে রক্ষা করলো ধারাবাহিকের নায়িকা শ্যামলী। জমে উঠল কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্ব। টিআরপি তালিকাতেও ইদানিং বেশ ভালো ফলাফল করছে এই মেগা।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, দর্শকরা ইতিমধ্যেই দেখেছেন ধারাবাহিকের নায়ক অনিকেতের বোন রোহিনী এমন একজন ছেলের পাল্লায় পড়ে যে বিয়ে করে তাকে একা ছেড়ে পালিয়ে যায়। রোহিনী সেই ছেলেটির জন্য পাঁচ বছর অপেক্ষা করে। বর্তমানে শ্যামলী সেই ছেলেটিকে খুঁজে দেওয়ার প্রতিজ্ঞা করে এবং শেষ পর্যন্ত খুঁজেও দেয়। কিন্তু এসবের পেছনে যে এত বড় চক্রান্ত রয়েছে সেটা হয়তো বুঝতে পারেনি কেউই।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ২৭ মে (Kon Gopone Mon Bhesechhe Today Episode 27 may)

ধরা পড়লো প্রতীক

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সমস্ত তথ্য প্রমাণ সহ ঠিক সিঁদুর দানের আগেই এসে উপস্থিত হয় শ্যামলী। সে এসে বিয়ে আটকে দেয়। শ্যামলী বলে, প্রতীকের মতন ঠক জোচ্চোর প্রতারক আর দুটো হয় না তাই এই বিয়ে দিয়ে রোহিনী দিদির জীবন সে কিছুতেই নষ্ট করতে পারবে না। এরপর সেখানে সৌনককে নিয়ে হাজির হয় অনিকেত। তাদের এইভাবে একসাথে দেখে গোটা জোড়া বাড়ি অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না, আসল ঘটনাটা ঠিক কি।

সৌনাকের পর্দা ফাঁস করলো শ্যামলী

এরপর সবটা বলা শুরু করে শ্যামলী। সে বলে, “এই ছেলেটার আসল নাম অভিজিৎ। এই অভিজিৎ আর প্রতীক দুজনেই জুয়াড়ি। দুজনেই জুয়া খেলে টাকা ওড়ায়। আর এইভাবে অনেক ধার দেনা হয়ে গেলে সে জায়গা থেকে পালিয়ে যায়। রোহিনী দিদির সাথে পুরোটাই নাটক করেছিল এই অভিজিৎ। আর তারপর তাকে বিয়ে করে প্রতীকের কথায় এখান থেকে পালিয়ে যায়।” সব শুনেই নিজের চোখের জল ধরে রাখতে পারে না রোহিনী।

আরও পড়ুন: নিজের দাদার সাথে রাইকে দেখে চমকে গেল সৌর্য! অনির্বাণের প্রেমের প্রস্তাব গ্রহণ করলো রাই! 

এরপর অনিকেত বলে, প্রতীক আসলে পাঁচ বছর ধরে অপেক্ষা করছিল একটাই কারণে আর সেটা হল এই দ্য গ্রেট বেঙ্গল ক্যাটারারের মালিক হওয়া। রোহিনীকে বিয়ে করলে খুব সহজেই এখানে ঢুকে পড়তে পারতো প্রতীক। এরা দুজনেই রোহিনীর ভালোবাসা নিয়ে খেলেছে। প্রতীক দেনায় ডুবে রয়েছে। আর সেখান থেকে মুক্তি পেতেই ওরা রোহিনীকে ব্যবহার করতে চেয়েছে।

 

Back to top button