নিজের দাদার সাথে রাইকে দেখে চমকে গেল সৌর্য! অনির্বাণের প্রেমের প্রস্তাব গ্রহণ করলো রাই!

আবারো এক নতুন ঝড়ের সম্মুখীন হতে চলেছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাই। এই মুহূর্তে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই ধারাবাহিকের প্লট। নায়ক নায়িকার রসায়ন এবং গল্প দুটোই দর্শকদের একেবারে মন মতন। বর্তমানে অনেক প্রতিকূলতা কাটিয়ে নিজের জন্মদিনে একটু সুখের মুখ দেখেছে রাই। তবে এই সুখ কতক্ষন স্থায়ী হয় সেটাই দেখার বিষয়।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনির্বাণ রাইয়ের কথা শুনে এবং তার বায়োডাটা দেখে বুঝতে পারে সেই দিন রাইয়ের জন্মদিন। সেই দিনটা ভালোভাবে উদযাপন করতে সে রাইকে একটা রেস্টুরেন্টে ডাকে। রাই অনির্বাণের এই কাণ্ডকারখানা দেখে একেবারে চমকে যায়। সে ভাবতেও পারে না তার জন্য কেউ এতটা করতে পারে বলে। বাড়িতে কেউ তাকে শুভকামনাটুকু জানায়নি। তবে সেই সব মন খারাপ দুর হয়ে যায় অনির্বাণের এই চমক।
মিঠিঝোড়া আজকের পর্ব ২৭ মে (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 27 may)
একেবারে চমকে গেলো রাই
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রেস্টুরেন্টে রাইয়ের জন্য একটা কেক নিয়ে আসে অনির্বাণ। এত কিছু দেখে কিছুক্ষণের জন্য কেমন যেন স্বপ্নের জগতে হারিয়ে যায় রাই। তারপর রে কেকটা কাটে। রাইকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই অনির্বাণ। এরপর জন্মদিনের উপহার হিসেবে রাই অনির্বাণকে এই কলকাতা ছেড়ে যেতে বারণ করে। অনির্বাণ এককথায় রাজি হয়ে যায়।
জন্মদিনে যোগ দিল সর্মি আর মন্দার
ঐদিন ঠিক ওই সময় সেই রেস্টুরেন্টে সময় কাটাতে এসেছিল সর্মি আর মন্দার। তারাও এই কান্ড দেখে রীতিমত চমকে যায়। সর্মি আর মন্দার ভাবে তাদের কুটটি দা যে তলে তলে এতকিছু ভেবেছিল সেটা তারা বুঝতেই পারেনি! এরপর সর্মি আর মন্দার সোজা চলে যায় অনির্বাণ আর রাইয়ের কাছে। তাদেরকে দেখে বেশ খানিকটা লজ্জা পেয়ে যায় অনির্বাণ। এরপর রাই এবং অনির্বাণ এর মধ্যে কিছু কথোপকথন হয়। যেখানে অনির্বাণ রাইকে এই আপনি আজ্ঞে স্যার এসব বলতে বারণ করে।
রাইকে দেখে চমকে গেলো সৌর্য
এরপর অনির্বাণ রাইকে বাড়িতে পৌঁছে দিতে চায়। তারা একসাথে বাড়ি ফেরে। অন্যদিকে ঠিক একই সময় রাইয়ের কাছেই আসছিল সৌর্য। কারণ সে নিলুর মতন একটা নোংরা মেয়েকে আর বহন করতে পারছে না। রাইয়ের বাড়ির সামনে এসে গাড়ি থেকে নামতেই সৌর্য রাই আর অনির্বাণকে একসঙ্গে দেখে। অনির্বাণ আর সৌর্যর বাক্যালাপে রাই বুঝতে পারে তারা একে অপরের পূর্ব পরিচিত।

