শেষ পর্যন্ত কাকে বিয়ে করবে রোহিনী? প্রতীক নাকি সৌনক? সম্প্রচারের আগেই ফাঁস ধারাবাহিকের আগামী পর্ব!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকের নায়ক অনিকেতের বোন রোহিনী বেশ কঠিন এক সমস্যার মুখে পড়েছে। আর এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সব সময় তার পাশে রয়েছে শ্যামলী। সম্প্রতি ধারাবাহিকের পর্ব গুলি হয়ে উঠেছে আরো অনেক বেশি আকর্ষণীয়।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, প্রতীক রোহিনীকে পছন্দ করে কিন্তু রোহিনীর মনে ছিল অন্য কোন মানুষের বাস। এটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল শ্যামলী। এরপর রোহিনীর থেকে যখন সমস্ত ঘটনাটা তারা জানতে পারে তখন শ্যামলী আর অনিকের দুজন মিলে সেই ছেলেটির খোঁজে বেরিয়ে পড়ে যে ছেলেটি রোহিনীর মন জুড়ে রয়েছে। তাকে ফিরিয়ে এনেও কোন লাভ হয়নি।
প্রথমে সেই ছেলেটা কথা দিয়েছিল সে রোহিনীকে বিয়ে করবে। আর এই সব কিছু নিয়ে রহিনীও খুব খুশি ছিল। কিন্তু খুব বেশিক্ষণ এই সুখ তার কপালে সহ্য হলো না। গায়ে হলুদের সকালেই বাড়ি থেকে পালিয়ে যায় সৌনক। আর তারপর বাড়ির সবার চাপে পরে প্রতীককে বিয়ে করতে রাজি হয়ে যায় রোহিনী। তবে এতে যে তার কোন সম্মতি ছিল না সেটা খুব ভালো করেই বুঝতে পারে শ্যামলী।
আরও পড়ুনঃ আদৃতের বিয়েতে সৌমীতৃষাকে নো এন্ট্রি! আদৃতের জন্মদিনের দিন বিস্ফোরক সৌমীতৃষা, প্রকাশ্যে আসল সত্যি
এরপর শ্যামলী আর অনিকেত অনেক খোঁজ খবর নেয়। পুলিশের সহায়তা নিয়ে তারা জানতে পারে সৌনকের ফোনে শেষ এক সপ্তাহ ধরে সব থেকে বেশি ফোন এসেছে প্রতিকের। শ্যামলী বুঝে যায় তারা দুজনে অনেকদিন ধরেই যোগাযোগ বজায় রেখেছিল। কিন্তু প্রতীক তাদের প্রতিনিয়ত মিথ্যা কথা বলে গিয়েছে। এইবার প্রতীকের উপর সন্দেহ হয় শ্যামলীর। এছাড়াও তারা জানতে পারে প্রতীকের আর্থিক অবস্থার অবনতি ঘটেছে।
কার সাথে বিয়ে হবে রো-এর?
এদিকে বিয়ের প্রায় শেষের পথে। বাকি রয়েছে শুধু সিঁদুর দান। তবে কি এই প্রতারকের সাথেই বিয়ে হবে অনিকেতের বোনের? না। যতদূর জানা যাচ্ছে, প্রতীকের সাথে অনিকেতের বোনের বিয়ে হবে না। এমনকি সৌনকের সাথেও তার বিয়ে হবে না। জানা যাবে তারা দুজনেই প্রতারক এবং তারা একসাথে হাত মিলিয়ে এই প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে। দুজনের সাথেই বিয়ে ভেঙে যাবে রোহিনীর।
View this post on Instagram

