ভালোবেসে দিদিকে জড়িয়ে ধরলো মেহেন্দি! বাবা মাকে পাশাপাশি বসিয়ে সবাইকে চমকে দিল কাঁকন!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) সবথেকে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে বাংলার ভক্তদের মনে অন্যতম স্থান দখল করেছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। ধারাবাহিকের ভালো মন্দ বিচার করার মানদন্ড টিআরপি তালিকায় প্রথম পাঁচে নিজের জায়গা পাকা করেছে এই মেগা। বিরাট জনপ্রিয়তা লাভ করেছে এই ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, যে যাই বলুক না কেন, যত খুশি অকৃতজ্ঞ হোক না কেন জগদ্ধাত্রী কখনো নিজের কর্তব্য থেকে পিছু হটতে শেখেনি। সবসময় যা সত্যি তার পিছনের ছুটেছে আর সফলতা লাভ করেছে। তাই জগদ্ধাত্রী সমস্ত পুরোনো আক্রোশ ভুলে নিজের বোনের চরম বিপদের দিনে তার বনের স্বামী অর্থাৎ উৎসবকে বিপদের হাত থেকে রক্ষা করেছে।
জগদ্ধাত্রী আজকের পর্ব ২৬ মে (Jagaddhatri Today Episode 26 may)
বদলে গেলো মেহেন্দি
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, জগদ্ধাত্রী মেহেন্দিকে নিজের ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিয়েছে, সে তার বোনের কোনোদিনও কোন ক্ষতি চায়নি। মেহেন্দি তাকে দিদি হিসেবে না মানলেও জগদ্ধাত্রী সব সময় নিজের দায়িত্ব পালন করে গেছে এবং মেহেন্দিকে ভালোবেসে এসেছে। এতদিন পর নিজের ভুল বুঝতে পেরেছে মেহেন্দি। সে এসে জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরেছে। প্রথমবার নিজের বোনের মুখে দিদি ডাক শুনে জগদ্ধাত্রীও বেশ আবেগ প্রবণ হয়ে পড়েছে।
কাঁকনের বুদ্ধিতে মুখোমুখি কৌশিকী সমরেশ
এরপর কৌশিকী জগদ্ধাত্রী আর মেহেন্দিকে নিয়ে কোন একটা রেস্টুরেন্টে খেতে চলে যায় কারণ জগদ্ধাত্রী সকাল থেকে কিছু খায়নি। এর মাঝে কাঁকন মেনানের সাথে যোগাযোগ করে একটা প্ল্যান করে আর নিজের বাবাকেও সেই রেস্টুরেন্টে পাঠিয়ে দেয়। এরপর সমরেশ কৌশিকীর কাছে অনুরোধ করে একবার একসাথে বসে কৌশিকীর পছন্দের খাবারগুলো খাওয়ার জন্য। প্রথমে রাজি হতে না চাইলেও পরে সে রাজি হয়ে যায়। আর এদিকে স্বয়ম্ভু জগদ্ধাত্রীর জন্য আলুকাবলি চুরমুর আনতে যায়।
আরও পড়ুন: মামার মৃত্যু রহস্য সমাধানে উঠে পড়ে লাগলো কথা! গোবর দেবীর পাশে এসে দাঁড়ালো অগ্নিভ! ভয় পেয়ে গেলো চিত্রা
জ্যাসের নাম শুনে ভয়তে গুটিয়ে গেলো উত্তীয়
অন্যদিকে সাধুদা জানতে পারে ওই অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদের মধ্যে দুইজন সিকিউরিটি গার্ডও রয়েছে। আর তাদের মধ্যে একজনের সঙ্গে বেশ ভালোমতন যোগাযোগ ছিল এবং কথা বার্তাও হয়েছিল উত্তীয় মুখার্জীর। এটা শোনা মাত্রই উত্তীয়কে ফোন করে পরের দিন ডিপার্টমেন্টে আসতে বলে সাধুদা। পাশাপাশি সে এটাও বলে উত্তীয়কে জিজ্ঞাসাবাদ করবে জ্যাস সান্যাল। এটা শুনে ফ্যাকাশে হয়ে যায় উত্তীয়র মুখ।

