মামার মৃত্যু রহস্য সমাধানে উঠে পড়ে লাগলো কথা! গোবর দেবীর পাশে এসে দাঁড়ালো অগ্নিভ! ভয় পেয়ে গেলো চিত্রা

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত বেশিরভাগ ধারাবাহিকের টিআরপি প্রতিপক্ষ চ্যানেলের তুলনায় অনেক কম। তবে তার মধ্যে যে সমস্ত ধারাবাহিকগুলি নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো কথা (Katha)। শুরু হওয়ার পর থেকেই নায়ক নায়িকার জুটি মন জয় করে নিয়েছেন ধারাবাহিকের ভক্তদের।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, এক কঠিন অবস্থার সম্মুখীন হয়েছে ধারাবাহিকের নায়িকা কথা। তার প্রাণের চেয়েও প্রিয় এক ব্যক্তি এই পৃথিবী ছেড়ে চিরকালের মতন বিদায় নিয়েছে। মারা গিয়েছে ধারাবাহিকের নায়িকা কথার মামা অরুণ। এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়। অনেক গোপন তথ্য জেনে যাওয়ায় তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই কথাটা এখনো অবধি জানেনা কথা। তবে সাধারণ বিচার বুদ্ধি দিয়ে সে এইটুকু বুঝতে পেরেছে যে তার মামাকে মেরে ফেলা হয়েছে।
কথা আজকের পর্ব ২৬ মে (Kotha Today Episode 26 may)
নিজের দায়িত্ব পালন করছে এভি
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অগ্নি তার বাড়ির লোকেদের বলে, “যতদিন না কাজ শেষ হচ্ছে, ততদিন আমাকে কথার পাশে থাকতে হবে। এখানে সবাইকে দেখার মতন কেউ নেই তাই সেই দায়িত্বটা আমাকেই পালন করতে হবে। আমি কিছুদিন বাড়ি ফিরব না। সব মিটে গেলে আমি কথার সাথে জুনি আর মামিকে নিয়ে বাড়ি ফিরব।” ছেলের দায়িত্ববোধ হয়েছে দেখে ভালো লাগে অগ্নির পরিবারের। সত্যিই এখন অগ্নিকে কথার পাশে ভীষণ প্রয়োজন।
জুনির জেঠীর ব্যবহারে বিরক্ত অগ্নি
এরপর দেখা যায় অগ্নি কথা আর জুনির জন্য খাবার নিয়ে আসে। কিন্তু কথা কিছুতেই খেতে চায় না। অগ্নি বলে এখন এমন বাচ্চাদের মতন করলে চলবে না। সামনে অনেক কাজ তাই নিজেকে শক্ত রাখতে হবে আর তার জন্য ঠিক করে খাওয়া-দাওয়া করতে হবে। এরপর কথার মামার বাড়িতে চলে আসে জুনির জেঠি এবং তার ছেলে। জুনির জেঠিমা প্রচন্ড খুঁতখুঁতে একজন মহিলা। এমন অবস্থাতেও ছোটখাটো খুঁত ধরতে থাকেন তিনি। আর এটা একেবারেই ভালো লাগেনা অগ্নির।
আরও পড়ুন: পুঁটি উদ্ধার অভিযানে নামলো পর্ণা! মেয়েকে বাঁচাতে রুদ্র মূর্তি ধারণ করলো সে! ভয় পেয়ে গেলো অয়ন মৌমিতা!
মামার খুনিকে খুঁজে বার করবে কথা
অন্যদিকে প্রচন্ড ভয় পেয়ে থাকে মিহির। চিত্রা তখন মিহিরকে বলে, এইভাবে ভয় পেয়ে থাকলে কথার সন্দেহ আরো বেড়ে যাবে। এমনিতেই তারা জানে না অরুণ ঠিক কি কি কথাকে বলেছে। এদিকে কথা পাচক মশাইকে বলে, তার মামার মৃত্যুটা স্বাভাবিক নয়। তাকে খুঁজে বের করতেই হবে এই কাজটা কে করেছে। অগ্নি কথাকে বলে, সে সব সময় তার পাশে আছে। অগ্নি পাশে থাকায় একটু নিশ্চিন্ত হয় কথা।

