শত্রুরও শত্রু আছে! মেহেন্দির চোখের সামনেই উৎসব মুখার্জিকে বাঁচাল জগদ্ধাত্রী, ভুল ভাঙলেও জ্যাসকে ভুল বুঝল সে!

জি বাংলার (Zee Bangla) সুপারহিট ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। ধারাবাহিকে চলছে রুদ্ধশ্বাস পর্ব। উৎসব মুখার্জি বারবার পড়ছে গুন্ডাদের কবলে। আর বারংবার উৎসবকে বাঁচাতে ছুটে আসছে জগদ্ধাত্রী। এদিকে মুখার্জি বাড়ি ছেড়ে নিজের মতো সংসার করেছে জ্যাস ও স্বয়ম্ভু। তবু বিপদ যেন পিছু ছাড়ছে না তাঁদের। উৎসবকে বাঁচাতে জগদ্ধাত্রী যাতে বিপদের মুখে না পড়ে, তার চিন্তা করছে স্বয়ম্ভু। এরই মধ্যে পুনরায় উৎসব মুখার্জিকে গুলির হাত থেকে রক্ষা করল জ্যাস। তবু মেহেন্দির চোখে সন্দেহভাজন হয়ে রইল সে।

জগদ্ধাত্রী আজকের পর্ব ২৪ মে(Jagaddhatri Today Episode 24 May)

ধারাবাহিকের গল্প অনুসারে, জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে চক্রান্ত করে মুখার্জি বাড়ি ছাড়া করেছে উৎসব মুখার্জি। জগদ্ধাত্রীর চরম শত্রু সে। তবে শত্রুরও শত্রু রয়েছে। আর সেটাই পদে পদে বুঝতে পারছে উৎসব মুখার্জি। খোলা রাস্তায় গুলি ছুটে আসছে তাঁর দিকে। শত্রু যেন আড়ালে ফাঁদ পেতে বসে আছে। উৎসবকে বাঁচাতে যথাস্থানে পৌঁছে যাচ্ছে অফিসার জ্যাস সান্যাল।

এর আগেও উৎসবকে বাঁচিয়েছে জগদ্ধাত্রী। কিন্তু সবাই ভেবেছে উৎসব কি মারতে চেয়েছে সে। এর আগে জগদ্ধাত্রীর কথা বিশ্বাস করেনি মেহেন্দি। তবে এবার মেহেন্দির সামনেই উৎসবকে বাঁচালো জ্যাস। আততায়ীদের পিছনে ধাওয়া করতে পারেনি জগদ্ধাত্রী। ‌বরং উৎসব মুখার্জীকে গিয়ে বলে, যে কারণে জগদ্ধাত্রীর শত্রু হয়ে উঠেছে সে এবার কি সেই কারণেই বিপদের সম্মুখীন উৎসব? যদিও চিৎকার করে জগদ্ধাত্রীকে থামিয়ে দেয় উৎসব মুখার্জি।

জগদ্ধাত্রী বলে, নিয়ে তৃতীয়বার প্রাণ বাঁচালাম। একটা ধন্যবাদটুকু দেওয়ার ভদ্রতা নেই! উত্তরে উৎসব বলে, এটা অফিসারদের ডিউটি। ‌এর জন্য আলাদা করে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। ‌ তখন জগদ্ধাত্রী ফের চেঁচিয়ে বলে আর একজন সাধারণ মানুষের ডিউটি বুঝি কথায় কথায় ক্রিমিনাল হয়ে যাওয়া? প্রশ্নের উত্তর দিতে না পেরে মেহেন্দিকে ডেকে গাড়িতে উঠতে বলে উৎসব। ‌ কিন্তু মেহেন্দি জগদ্ধাত্রীর সামনে এসে বলে, আজ আমি যা দেখলাম তা বিশ্বাস করতে পারছি না। ‌

আরও পড়ুন: চক্রান্তের শিকার হয়ে প্রাণ হারালো অরুণবাবু! মামার শেষ ইচ্ছে রাখতে কথার ভাত কাপড়ের দায়িত্ব নিলো অগ্নি!

মেহেন্দি বলে, তার মানে আগের দিন তুই আমার বরকে বাঁচিয়েছিলি। কিন্তু কীসের টানে, আমার নাকি আমার বরের টানে? মেহেন্দির কথা শুনে চমকে যায় জগদ্ধাত্রী। ‌জ্যাস বলে, আমার জীবনে স্বয়ম্ভু ছাড়া দ্বিতীয় কোন পুরুষের প্রয়োজন নেই। ওটা তোর বরের স্বভাব কথায় কথায় মেয়ে বদল করা। নিজের বরকে সামলে রাখিস সামনে আরো বিপদ আসতে পারে। তখন মেহেন্দি পুনরায় জ্যাস সান্যালকে বলে, “কেন তুই আছিস তো”।

 

Back to top button