“রোমান্টিক সিন এলেই খুশি হয়ে যায় রাই”- রাইকে নিয়ে অনির্বাণের মন্তব্যে অবাক দর্শক মহল! পর্দার বাইরে কেমন সম্পর্ক সুমন আরাত্রিকার?

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় একেবারে জমে উঠেছে মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকটি। শুরু থেকেই ধারাবাহিকটি দর্শকদের মনে একটা প্রধান জায়গা দখল করতে সক্ষম হয়েছিল। আর তার মূলে ছিল ধারাবাহিকের নায়িকা রাইয়ের আত্মত্যাগ। শক্তিশালী প্রতিপক্ষ থাকা সত্ত্বেও ধারাবাহিকটি নিজের লক্ষ্যে সব সময় অবিচল থেকেছে।

এরপর যত সময় এগিয়েছে ধারাবাহিকটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। টিআরপিতেও তার প্রভাব পড়েছে। বর্তমানে এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ রাই এবং অনির্বাণ। রাইয়ের জীবনে অনির্বাণ আসার পর থেকে এই ধারাবাহিকটির প্রতি দর্শকদের আকর্ষণ আরো অনেক গুণ বেড়ে গিয়েছে। দুজনের মধ্যে ধীরে ধীরে যে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠছে তাতে ভীষণ খুশি দর্শকমহল।

এই ধারাবাহিকে একাধিক নায়িকা থাকলেও প্রধান নায়িকা হিসেবে দেখানো হচ্ছে রাইকে। আর এই রাইয়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। শুরুতে দর্শকরা ভেবেছিলেন রাইয়ের নায়ক হবে সপ্তর্ষি অর্থাৎ পর্দার সৌর্য। তবে বর্তমানে দর্শকরা বুঝেছেন রায়ের নায়কের চরিত্রে এবার পাকাপাকিভাবে অবস্থান করবেন অভিনেতা সুমন দে (Suman Dey) অর্থাৎ পর্দার অনির্বাণ সেন।

পর্দার বাইরে কেমন সম্পর্ক সুমন আরাত্রিকার?

দর্শকরা পর্দার বন্ধুত্ব এবং ভালোবাসা পর্দার বাইরেও দেখতে চান। আর ঠিক তেমনি একটি সম্পর্ক গড়ে উঠেছে রাই অনির্বাণ অর্থাৎ আরাত্রিকা আর সুমনের মধ্যে। দুজনের কাজের অভিজ্ঞতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য হলেও তাদের মধ্যে বন্ধুত্ব একেবারেই নিখাদ। সিনিয়র জুনিয়র বিষয়টা তাদের মধ্যে ঠিক খাটে না।

আরও পড়ুন: নিলুকে ডিভোর্স দিলো সৌর্য! অনির্বাণের কীর্তিকলাপে চমকে গেলো রাই! স্রোতের অবস্থার জন্য দায়ী সার্থক!

এক সাক্ষাৎকারে অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে বলেন, “আমাদের কোন রোমান্টিক সিন থাকলে কোন ভালো পর্বের স্ক্রিপট এলেই ভীষণ খুশি হয়ে যায় রাই। তাড়াতাড়ি আমাকে সেটা দেখতে বলে।” অভিনেতার এই কথায় বেশ লজ্জা পায় আরাত্রিকা। অভিনেত্রী বলেন, কোন ভালো সিন থাকলে শুটিং করতে ভালো লাগে। গোটা দিন এটা নিয়েই কেটে যায়। মনের ভিতর একটা ভালোলাগা কাজ করে। বলাই বাহুল্য তাদের দুজনের অনস্ক্রিন রসায়ন খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পেয়েছে।

 

Back to top button