সৃজনকে জেলে ঢোকালো ইশা! ক্ষেপে গেলো অপর্ণা, শ্যামলী আর তিস্তার রহস্য ফাঁস করলো অরুণাভ! দুই ধারাবাহিকে মহা ধামাকা!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তারমধ্যে বেশ অন্যতম এবং মনোগ্রাহী ধারাবাহিকে পরিণত হয়েছে নিম ফুলের মধু (Neem Fuler Modhu) এবং কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Veseche) এই ধারাবাহিক দুটি। শুরু হওয়ার পর থেকেই এই দুই ধারাবাহিক দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এরমধ্যে একটি ধারাবাহিক পুরনো এবং আরেকটি ধারাবাহিক কয়েক মাস হল শুরু হয়েছে।
টিআরপি তালিকাতেও এই দুই ধারাবাহিকের বাজার একেবারে রমরমা। চলতি সপ্তাহে টিআরপিতে একেবারে শীর্ষস্থান অর্থাৎ বেঙ্গল টপারের জায়গা অধিকার করেছে নিম ফুলের মধু। অন্যদিকে গত সপ্তাহে টিআরপির প্রথম পাঁচ থেকে বেরিয়ে গেলেও চলতি সপ্তাহে নিজেদের দক্ষতার জোড়ে আবারো প্রথম পাঁচে প্রবেশ করেছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি।
নিম ফুলের মধুর বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা নিজের সমস্ত স্মৃতিশক্তি হারিয়েছে। সে কিছুই মনে পড়ে উঠতে পারছে না। আর এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করছে তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত শত্রুরা। আবারো একজোট হয়েছে তারা। আর এইবার তাদের টার্গেট সৃজন। সম্প্রতি প্রকাশ পাওয়া প্রোমোতে দেখা যায়, মিথ্যে মামলায় ফাঁসিয়ে সৃজনকে জেলে ঢুকিয়ে দিয়েছে ইশা। যা দেখে প্রচণ্ড ক্ষেপে গিয়েছে পর্ণা। সে কথা দিয়েছে এইবার ইশাকে মজা দেখাবে পর্ণা।
অন্যদিকে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, রোহিনীর ভালোবাসাকে ফিরিয়ে আনতে একে অপরের অনেক কাছাকাছি এসেছে শ্যামলী আর অনিকেত। এটা কিছুতেই মেনে নিতে পারছে না বাড়ির কিছু কিছু সদস্য। তাদের মধ্যে অন্যতম হলো অরুণাভ আর তৃষা। সম্প্রতি প্রকাশ পাওয়া প্রোমোয় দেখা যায় হঠাৎ ঝড় ওঠায় শ্যামলী শাড়ির আঁচল টা মুখে চাপা দিতেই শ্যামলী আর তিস্তার মধ্যে সমস্ত পার্থক্য ঘুচে গেল। আর এটা দেখে ফেলল তৃষা আর অরুণাভ। এইবার তারা শ্যামলীর পর্দা ফাঁস করবে
আরও পড়ুন: কথাকে আবার পিছিয়ে ফেলল জি বাংলার ধারাবাহিক! প্রথম স্থানে কে? জানুন আজকের ওলটপালট টিআরপি!
২৭ মে থেকে পয়লা জুন হবে মহা পর্ব
দুই ধারাবাহিক এই হতে চলেছে মহা ধামাকা। একদিকে নিম ফুলের মধু ধারাবাহিকে সৃজনকে বাঁচাতে গিয়েই ফিরে আসতে চলেছে পর্ণার স্মৃতি! আর অন্যদিকে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে সবাই জানতে চলেছে শ্যামলীই আসলে তিস্তা! ২৭ মে থেকে পয়লা জুন হবে মহা পর্ব। দেখতে হলে নজর রাখতে হবে রাত আটটা এবং সাড়ে আটটায় ঠিক জি বাংলার পর্দায়।

