কথাকে আবার পিছিয়ে ফেলল জি বাংলার ধারাবাহিক! প্রথম স্থানে কে? জানুন আজকের ওলটপালট টিআরপি!

সম্প্রতি সময়ে বাংলা টেলিভিশনের (Bengali television) সবচেয়ে আগ্রহ জনক বিষয় হলো প্রতি সপ্তাহের টিআরপি তালিকা (TRP List)। আর তার কারণ হিসাবে যা বারবার উঠে এসেছে তা হল একাধিক ধারাবাহিক(Serial) বন্ধ হওয়া এবং নতুন নতুন ধারাবাহিক শুরু হওয়া। বর্তমান সময়ে বাংলা টেলিভিশন চ্যানেলগুলিকে লক্ষ্য করলে দেখা যাবে যে কয়েক মাসের মধ্যেই ধারাবাহিক গুলি শুরু হচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে।
আর তার জায়গায় একের পর এক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে আর তার কারণ খুঁজতে বসলেই উঠে আসছে টিআরপি তালিকায় ভালো ফলাফল না করা। টিআরপি তালিকায় টক্কর দিতে না পারলে এই সেই ধারাবাহিককে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে যার ফলে একাধিক নতুন ধারাবাহিক বলি হয়েছে।
বর্তমানেও স্টার জলসা এবং জি বাংলায় একের পর এক নতুন ধারাবাহিক আসছে। তার মানেই শেষ হবে পুরনো কোন ধারাবাহিক। এবার আসা যাক বর্তমানে কোন কোন ধারাবাহিক টিআরপি তালিকায় রীতিমতো রাজ করছে তার ওপরে। দীর্ঘ কয়েক মাস ধরে দেখা গিয়েছে যে টিআরপি তালিকার শীর্ষস্থানে শুধুমাত্র রাজ করে এসেছে জি বাংলার একাধিক ধারাবাহিক। কিন্তু সম্প্রতি কয়েক সপ্তাহে তা উল্টে গেছে।
বর্তমানে টিআরপি তালিকার শীর্ষস্থান ও দখল করে নিয়েছিল স্টার জলসার কথা ধারাবাহিকটি। জগদ্ধাত্রীকে একেবারে স্লট হারা করে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল। যার রীতিমতো হইচই ফেলে দিয়েছিল টলি পড়া থেকে দর্শকমল পর্যন্ত। এবার দেখার পালা এই সপ্তাহের টিআরপি তালিকায় কোন ধারাবাহিক রাজ করবে এবং কোন চ্যানেলে বা চমক দেবে।
আরও পড়ুন: রোগী দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়লো স্রোত! সৌর্যের সিদ্ধান্তে চমকে গেল নিলু! রাইকে জন্মদিনে সেরা উপহার দিল অনির্বাণ!
এবার আসা যাক এই সপ্তাহের প্রথম পাঁচের মধ্যে রয়েছে কোন কোন ধারাবাহিক তার ওপর। আরো একবার সকলকে পিছিয়ে ফেলে টিআরপি তালিকার শীর্ষ স্থান দখল করেছেন ‘নিম ফুলের মধু’, দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘ফুলকি’, তৃতীয় স্থানে ‘কথা’ এবং চতুর্থ স্থানে ‘কোন গোপনে মন ভেসেছে’ ও ‘গীতা এলএলবি’, পঞ্চম স্থানে ‘জগদ্ধাত্রী’
1st •• নিম ফুলের মধু ৬.৯
2nd •• ফুলকি ৬.৫
3rd •• কথা ৬.৩
4th •• কোন গোপনে & গীতা LLB ৬.২
5th •• জগদ্ধাত্রী ৫.৯

