রোগী দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়লো স্রোত! সৌর্যের সিদ্ধান্তে চমকে গেল নিলু! রাইকে জন্মদিনে সেরা উপহার দিল অনির্বাণ!

একজন সাহসী মেয়ের নিজের বাবার অবর্তমানে নিজের জীবনের ভালো থাকা বিসর্জন দিয়ে পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মধ্যে দিয়েই শুরু হয়েছিল জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকটি। এরপর যত দিন গিয়েছে আরো বেশি আকর্ষণীয় এবং মনোগ্রাহী হয়ে উঠছে এই ধারাবাহিক। এখনো শক্তিশালী প্রতিপক্ষ ধারাবাহিকের সাথে জোরদার লড়াই চালিয়ে যাচ্ছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের বর্তমান নায়ক অনির্বাণ ঠিক করেছে সব ছেড়ে মুম্বাই চলে যাবে। কিন্তু এই কথাটা ধারাবাহিকের নায়িকা রাই জানতো না। অনির্বাণের বোন সর্মি রাইকে সম্পূর্ণ বিষয়টা বিস্তারিতভাবে জানায়। শোনার পর রাই একটু রেগে গেলেও মাথা ঠান্ডা হতেই ছুটে যায় অনির্বাণের অফিসে। কিন্তু অনির্বাণ কোনোভাবেই তার সাথে দেখা করতে চায় না।
মিঠিঝোড়া আজকের পর্ব ২৩ মে (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 23 may)
সৌর্যের কথায় চমকে গেল নিলু
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, নিলু দরজার বাইরে থেকে বারবার সৌর্যকে ডাকতে থাকে। কিন্তু সে কিছুতেই দরজা খুলতে চায় না। নিজেকে একেবারেই ঘর বন্দি করে নিয়েছে সে। সুচিস্মিতা এসে বারবার নিজের ছেলেকে ঘর থেকে বেরিয়ে আসতে বলে। কিন্তু তাতেও কোন লাভ হয় না। নিলু বলে, তাকে যেন যে অন্তত আর একটা সুযোগ দেয়। সৌর্য কারোর কোন কথাই শুনতে চায় না। সে কিছু একটা ভাবনা চিন্তা করে আর তারপর দরজাটা খুলে দেয়। নিলু এবং মাকে ঘরে আসতে বসে সৌর্য কারণ তার কিছু কথা আছে যেগুলো বলা প্রয়োজন। নিলু খুব ভয় পেয়ে যায়।
জন্মদিনে রাইকে চমকে দিল অনির্বাণ
অন্যদিকে রাই অনির্বাণের ঘরে ঢুকে পড়ে এবং তাকে বলে, “আপনি দয়া করে এই অফিসটা বন্ধ করে দেবেন না। এখানে অনেকে কাজ করে যারা হয়তো এই বয়সে আর নতুন করে কোন কাজ পাবে না। কারোর বাড়িতে অসুস্থ মা আছে, কারোর বাড়িতে বউ গর্ববতী। দয়া করে এমনটা করবেন না।” অনির্বাণ যখন কোন কথাই শুনতে চায় না তখন রাই বলে, আজকে তার জীবনের একটা বিশেষ দিন। সে কারোর কাছ থেকেই এই দিনে কিছু চায়নি। তার কাছে এই একটা অনুরোধ করছে যদি সম্ভব হয় অনির্বাণ যেন এই অনুরোধটা রাখে। এরপর অনির্বাণ রাইয়ের বায়োডাটা খুলে দেখে আজ তার জন্মদিন। এরপর সে ঠিক করে রাইকে সে চমকে দেবে।
আরও পড়ুন: ডিভোর্সি সুধার জীবনে কীভাবে প্রবেশ করবে তেজ! জলসায় আসছে শুভ বিবাহ
অসুস্থ হয়ে পড়লো স্রোত
এদিকে মেডিকেল ক্যাম্পে সবাই রোগী দেখছে। কিন্তু স্রোতকে অনেকক্ষণ রোদের মধ্যে বসিয়ে রেখেছে সার্থক। স্রোত যখন বলে তাকে কখন সুযোগ দেওয়া হবে, সার্থক তার কোন সঠিক উত্তর দেয় না। সত্যি আরও কিছুক্ষণ রোদের মধ্যে বসিয়ে রাখে। রাই ফোন করে স্রোতকে সাবধানে থাকতে বলে আর বেশি করে জল খেতে বলে। এরপর একটু একটু করে স্রোতের শরীর খারাপ লাগতে শুরু করে। প্রিয়াঙ্কা এসবের মজা নিতে থাকে। কিছুক্ষণ পর স্রোতের ডাক পরে।

