ডিভোর্সি সুধার জীবনে কীভাবে প্রবেশ করবে তেজ! জলসায় আসছে শুভ বিবাহ

স্টার জলসায় (Star Jalsha) আসছে নয়া ধারাবাহিক শুভবিবাহ (Shubho Bibaho)। বহুদিন পর জলসার পর্দায় কামব্যাক করতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় নায়ক হানি বাফনা (Honey Bafna)ও সোনামণি সাহা (Sonamoni Saha)। দুই জনপ্রিয় নায়ক-নায়িকার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখতে উৎসুক দর্শকমহল। ইতিমধ্যেই প্রকাশ্যে তাদের আসন্ন ধারাবাহিকের প্রোমো (Promo)।
প্রকাশ্যে শুভ বিবাহ-র প্রোমো
ডিভোর্স হয়ে যাওয়া মেয়ে নতুন করে ঘর বাঁধছে শুনলে আজও নাক সিটকোয় তথাকথিত সভ্য সমাজের লোকজন। মেয়ের ডিভোর্স হয়েছে মানে সে অছুত, কলঙ্কিনী। তাই অনেক বিয়ের সমন্ধ এলেও, বিয়েতে কোনও কালে রাজি হয় না ছেলে তরফ। তবে সুধা সৎ। আগের বিয়ের কথা লুকিয়ে নতুন করে ঘর পাততে চায় না সে।
সুধার অধিক সততার নজির দেখে বিরক্ত বাড়ির লোক। সুধার মা বিধবা। পরের সংসারে বাস করছে বলে মেয়ের উপর হওয়া অন্যায় দেখেও মুখে কুলুপ এঁটেছে সে। এদিকে একের পর এক ভেস্তে যাচ্ছে সুধার সম্পর্ক। মেয়ে ডিভোর্স করেছে শুনলে কেমন যেন পালিয়ে যায় পাত্রপক্ষ।
সুধা স্বাবলম্বী একজন মেয়ে। বিয়েবাড়ি ডেকোরেশন করে সে। যদিও নিজের খুব একটা সংসার পাতার ইচ্ছে নেই সুধার। মায়ের মুখ চেয়ে দ্বিতীয়বার বিয়েতে মত দিয়েছে সে। কেউ তাকে যদি জিজ্ঞেস করে, লোকের সংসার সাজানোর পর কবে নিজের সংসার পাতবে তার উত্তর একটাই ন্যাড়া বেলতলায় একবারই যায়।
আরও পড়ুন: বন্ধের মুখে জি বাংলার একাধিক জনপ্রিয় ধারাবাহিক? নতুনকে জায়গা দিতে ‘কোন গোপনে মন ভেসেছি’র স্লট বদল
একদিন বিয়েবাড়ি সাজাতে গিয়ে সুধার দেখা হয় নায়কের সঙ্গে। নায়কের নাম তেজ। সেই পুরোনো ফিল্মি কায়দায় নায়িকাকে পড়ে যাওয়ার সময় ধরে ফেলে নায়ক। প্রোমোতে দেখা যাচ্ছে, নায়ক অভিজাত বাড়ির ছেলে। দাপুটে কাননদেবীর বড় নাতি। তার জন্য নিষ্পাপ,নিশ্চকলঙ্ক মেয়ে চাই তার। কি ভাবে হবে নায়ক নায়িকার প্রেম? জীবন কি সুধাকে সুযোগ দেবে আরেকবার নতুন করে জীবন শুরু করার? উত্তর মিলবে ধারাবাহিকে।

