গুরুতর চক্রান্তের শিকার চন্দ্রবদন! অপরাধীর মুখ দেখে ফেলল কাঁকন! তদন্ত করতে মুখার্জী বাড়িতে জ্যাস!

শুরু হওয়ার পর থেকেই টেলিভিশনের পর্দায় জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) নাম্বার ওয়ান ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। ধারাবাহিকের বর্তমান পর্বগুলি হয়ে উঠেছে আরও বেশি চমকপ্রদ। ধারাবাহিকের নায়িকা ৮ থেকে ৮০ সকল দর্শকদের মনে বিরাজমান। টিআরপি তালিকাতেও বেশ ভালো একটা জায়গা দখল করেছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, জগদ্ধাত্রী এর জীবনে নেমে আসছে একের পর এক ঝড়। নিজের সন্তানকে আগলে, নিজের সমস্ত অসুস্থতা সামলে স্বয়ম্ভুর পাশে দাঁড়িয়ে একসাথে অনেকগুলো দিক সামলে চলেছে জগদ্ধাত্রী। তার প্রতিটি পদক্ষেপে বাধার সৃষ্টি করে চলেছে উত্তীয় মুখার্জী। তবুও নিজের লক্ষ্যে অনড় এই ধারাবাহিকের নায়িকা।
জগদ্ধাত্রী আজকের পর্ব ২২ মে (Jagaddhatri Today Episode 22 may)
তদন্ত করতে এলো জ্যাস
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, কাঁকন ঘরের মধ্যে কোন এক অচেনা ব্যক্তিকে ফাইল পত্র নিয়ে ঘাটাঘাটি করতে দেখে বেশ ভয় পেয়ে যায়। এরপর সেই বাড়ির কাজের মেয়ে বাড়িতে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানান দিতে কৌশিকী মুখার্জীকে ফোন করে। সব শুনে তাড়াতাড়ি করে হাসপাতালে পৌঁছে যায় প্রত্যেকে। সেখানে জানা যায় কেউ একজন কাকুমনি অর্থাৎ চন্দ্রনাথকে তীব্র বিষ দিয়েছে। ডাকা হয় পুলিশ।
কৌশিকী ইচ্ছে করে এই তদন্তের জন্য জগদ্ধাত্রীকে ডেকে পাঠায়। সেখানে বাড়ির প্রত্যেকের জগদ্ধাত্রীকে নানা রকম কথাবার্তা বলে অপমান করে। তবে জগদ্ধাত্রী একজন অন ডিউটি অফিসার হিসেবে এবং জ্যাস সান্যাল হিসেবে সবাইকে নিজের জায়গাটা বুঝিয়ে দেয়। এরপর ঘটনাস্থল পরিদর্শন করতে কৌশিকীর কাছে মুখার্জী বাড়িতে যাওয়ার অনুমতি নেয় জগদ্ধাত্রী। অনুমতি পেতেই তারা রওনা দেয়।
আরও পড়ুন: একটু একটু করে স্মৃতি ফিরে পাচ্ছে পর্ণা! পুঁটির গায়ে হাত তোলায় সুইটিকে উচিত শিক্ষা দিল সে!
মুখার্জী বাড়িতে পা রাখলো জগদ্ধাত্রী
সেখানে গিয়ে নিজের চোখেই সবটা দেখে জগদ্ধাত্রী। চারিদিকে মদের গ্লাস ছড়ানো ছেটাানো অবস্থায় রয়েছে। সে এসে জিজ্ঞাসা করে, কেউ কোন কিছুতে হাত দেয়নিতো? ভারগোবি তাকে জানায়, কেউ কোন কিছুতে হাত দেয়নি। প্রীতি জগদ্ধাত্রীর প্রতিবেশ আশাবাদী। সে চায় তার বাবার সাথে যে এই জঘন্য কাজ করেছে সে যেন ধরা পড়ে। রাজনাথ মুখার্জী সাধুদাকে বলে, যদি জগদ্ধাত্রী এই কেসের সূরাহ করতে না পারে তাহলে ও যেন আর কোনদিনও তাকে মুখ না দেখায়।

