ভালোবাসার রং লাগল অনিকেতের মনে! অরুণাভ-তৃষার ষড়যন্ত্র উপেক্ষা করে বৃষ্টিভেজা সন্ধ্যায় কাছাকাছি শ্যামলী-অনিকেত!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। গ্রামের মেয়ে শ্যামলী গল্পের নায়িকা। যদিও এই মুহূর্তে সে মোটেও বোকাটি নেই। জোড়াবাড়িতে থেকে চৌখশ চালাক ও বুদ্ধিমতী হয়ে উঠেছে সে। তার বুদ্ধির ফ্যান গোটা বাংলার ধারাবাহিকপ্রেমীরা।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ২০ মে
(Kon Gopone Mon Veseche Today Episode 20 May)

অনিকেত যতই শ্যামলীকে দূরে ঠেলে দিক, জীবনের প্রতিটি মোড়ে শ্যামলী অনিকেতের পাশে থেকেছে। অনিকেতের মন জুড়ে এখনও তিস্তা। শ্যামলী চায় অনিকেত যেন কাল্পনিক তিস্তাকে ভুলে, রক্ত মাংসের শ্যামলীকে ভালোবাসে। যদিও অনিকেত মাঝেমাঝে পড়ে যায় দোটানায়। বারবার নিজেকে শ্যামলীর কাছে ঋণী মনে হয়।

এদিনের পর্বে গাড়ি করে ফিরছে অনিকেত ও শ্যামলী। তখনই একদল গুন্ডা গাড়ি নিয়ে তাদের পিছু নেয়। এদিকে গাড়িতে শ্যামলী ও অনিকেত কথা বলতে থাকে। কোন সকালে তারা বেরিয়েছে। অনেকটা পথ যেতে হবে, কিন্তু সঙ্গে করে খাবার আনেনি। তখনই ব্যস্ত হয়ে পড়ে সে। তবে অনিকেত শান্ত করে শ্যামলীকে বলে, সামনে কোনও হোটেল দেখলে নেমে খেয়ে নেবেন তারা। শ্যামলীর যেচে পড়ে সকলকে ভাল রাখার দায়িত্ব দেখে অবাক হয় সে।

গন্তব্য এখনও পাঁচ কিলোমিটার। রাস্তার ধারে একটি রেস্তোরাঁয় খেতে যায় অনিকেত আর শ্যামলী। মাঝে রোহিনী ফোন করে খোঁজও নেয়। তবে গুন্ডারা গাড়ির ব্রেক ক্যাপ খুলে দেয়। কারণ লোকে লোকারণ্য এলাকায় ঝামেলার সৃষ্টি করবে না তারা। কিছু দূর এগিয়ে ফাঁকা রাস্তায় মোক্ষম চালটা চালবে তারা। আর ব্রেক ক্যাপ খুলে নিলে দু-তিন কিলোমিটার যেতে না যেতেই গাড়ি খারাপ হয়ে যাবে।

আরও পড়ুন: অনির্বাণের আসল পরিচয় জানতে পেরে চমকে গেল রাই! নিলুর মিথ্যে ফাঁস হতেই ক্ষেপে উঠল সৌর্য!

কুবুদ্ধিতে ধারাবাহিকের খলনায়িকাদের দশ গোল দেয় অরুণাভ ও তৃষা। শ্যামলী-অনিকেতের ক্ষতি করে কোনও সবুদ রাখতে চায় না তারা। কারণ অনিকেত গ্রেট বেঙ্গলের মালিকানা পেয়ে গেলে, অরুণাভর সব পরিকল্পনা ভেস্তে যাবে। এদিকে, অরুণাভর পরিকল্পনা কার্যকরী হবে কি হবে না জানা নেই! তবে ইতিমধ্যে অনিকেত ও শ্যামলী অনেকটা কাছাকাছি এসেছে। তার ও অনিকেতের মাঝে এই মুহূর্তে শুধু অনিকেতের মা।

Back to top button