দেবীর অংশ হয়ে “বালাম পিচকারি” গানে নাচছে গৌরী! এই সিরিয়ালে আর কী কী দেখতে হবে? ‘গৌরী এলো’ দেখে, মাথায় হাত দর্শকের

জি বাংলা থেকে অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘গৌরী এলো’। এই আধ্যাত্মিক ধারাবাহিকটি শুরুর প্রথম থেকে দর্শকমহলে বেশ জনপ্রিয়তা অর্জন করে রয়েছে। এখানে ঈশান গৌরীর জুটি দর্শকের কাছে অত্যন্ত পছন্দের। তবে জনপ্রিয়তার সাথে সাথে এই ধারাবাহিক নিয়ে কম জল্পনা নেই সোশ্যাল মিডিয়াতে।

প্রসঙ্গত এই ধারাবাহিকের নায়ক ঈশান এবং নায়িকা গৌরীকে দেখানো হয় হর গৌরীর অংশ। কিন্তু তাই নিয়েই বারে বারে কটাক্ষের শিকার হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিক। কখনো হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করারও অভিযোগ উঠেছে গৌরী এলোর বিরুদ্ধে। আবার কখনো নায়িকার অদ্ভুত আচরণের জন্য ট্রোল হয়েছে।

Watch Gouri Elo TV Serial 25th November 2022 Full Episode 270 Online on ZEE5
কিছুদিন আগে একটি পর্বে দেখানো হয়েছিল নায়ক ঈশানের জ্বর এসেছে এবং বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ সেই মুহূর্তেই গরম হয়ে তেঁতে উঠেছিল। তাতে কেউ হাত পর্যন্ত দিতে পারছিল না। তারপর গৌরী আসে এবং সে চন্দন বেঁধে শিবলিঙ্গে লাগিয়ে জল ঢাললেই শিবলিঙ্গ ঠান্ডা হয়ে যায়। আর উল্টোদিকে ঈশানের জ্বরও কমে যায়।

Watch Gouri Elo Latest Episodes Online Exclusively on ZEE5
এই দৃশ্য দেখার পরেই নেটিজেনদের একাংশ চরম কটাক্ষ করেছিল গৌরী এলো ধারাবাহিককে নিয়ে। আবার আরেক অংশ শিব ঠাকুর কে নিয়ে ছেলে খেলা করার জন্য অত্যন্ত সমালোচনা করেছিল এই দৃশ্যের। কিন্তু এবার আরও একটি দৃশ্য নিয়ে ট্রোল হতে দেখা গেল গৌরী এলো ধারাবাহিককে। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে দোলের বিশেষ এপিসোড। যেখানে গৌরীকে ভাং খেয়ে হিন্দি নাচতে দেখা গেছে।

দেবীর অংশ হয়ে কী করে গৌরী হিন্দি গানে নাচছে এই নিয়েই ট্রল হতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। এ বিষয় নিয়ে এক মেয়েটিজেন সোশ্যাল মিডিয়া লিখেছেন,”আজকে দোলের এপিসোড ও হয়ে গেল গৌরী এলোতে দেবী মায়ের অংশ গৌরী ভাং খেয়ে “বলম পিচকারি” গানে নেচেছে ।”

Back to top button