সর্মির কথায় নিজের ভুল বুঝতে পারলো রাই! সৌর্যর কাছে ধরা পড়ে গেল নীলুর সমস্ত কারসাজি!
বারবার অন্যায় করতে থাকলে সেটা একদিন না একদিন ধরা পড়বেই। কেউ খারাপ কাজ করে পার পেয়ে যেতে পারে না। জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের বোন নিলুও তাই এবার ধরা পড়ে গেল তার স্বামীর কাছে। যত দিন যাচ্ছে এই ধারাবাহিকের প্লট আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। এখানে তিনজন অভিনেত্রীকে প্রধান চরিত্রে রাখা হলেও নায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে আরাত্রিকা মাইতিকে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, কিছুদিন হলো চাকরিটা ছেড়ে দিয়েছে রাই। আবার একটা চাকরির চেষ্টা করছে সে। কারণ সে যদি কিছু না করে তাহলে এই সংসার চালানো বেশ কষ্টসাধ্য বিষয় হয়ে উঠবে। তাই একটার পর একটা ইন্টারভিউ দিয়ে চলেছে রাই। অন্যদিকে শহর ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছে অনির্বাণ সেন। তাকে আটকাতেই উঠে পড়ে লেগেছে তার বোন সর্মি। এবার বার বার রাইয়ের সাথে দেখা করতে চাইছে।
মিঠিঝোড়া আজকের পর্ব ২০ মে (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 20 may)
নিলুকে এতদিনে চিনতে পারলো সৌর্য
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সৌর্য এসে নিলুকে বারবার জিজ্ঞাসা করতে থাকে, সব জানা সত্ত্বেও কেন সম্পূর্ণ সত্যিটা জানানো হয়নি তাকে। এত বড় একটা বিষয় কেন সে লুকিয়ে গিয়েছে? নিলু রাইয়ের নামে উল্টোপাল্টা বললে সৌর্য বলে, রাইয়ের মতন ভালো মেয়ে হয়না। সে ভাগ্যবান যে এমন একটা মেয়েকে ভালোবাসার সুযোগ পেয়েছিল। কিন্তু বিয়ে করার ভাগ্য হয়নি। শুনে আরো রাগে জ্বলে ওঠে নিলু। সে বলে তার দিদিভাই তার সংসার ভাঙ্গার চেষ্টা করছে। সৌর্য বলে রাই নয়, নিলু নিজের সংসার নিজেই ভাঙছে।
এদিকে দেখা যায় রাই তাড়াতাড়ি করে রান্না বান্না সমস্ত কিছু সেরে নিচ্ছে কারণ তাকে বেরোতে হবে। তার আরো তিনটে ইন্টারভিউ আছে আজ। এর মাঝে স্রোত এসে তার থেকে একটা শাড়ি চায়। কারণ তার এক বন্ধুর আশীর্বাদ আছে। কলেজ থেকে সে সেখানেই যাবে। তখন রায় তাড়াতাড়ি তাকে একটা শাড়ি বের করে দেয়। অদ্ভুত বিষয় হলো, আজ সার্থকের পিসিমনির ছেলের বিয়ে। আর সেই একই বিয়ের বাড়িতে আসতে চলেছে স্রোত।
সর্মির কথায় অবাক রাই
রাই যখনই বাড়ি থেকে বেরিয়ে ইন্টারভিউ দিতে যাওয়ার প্রস্তুতি নেয় তখনই সেখানে চলে আসে সর্মি। সে রাইকে বলে তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। গলার আওয়াজ শুনে তাকে চিনতে পারে রাই। রাই সর্মিকে বলে তার আজ অনেক গুলো ইন্টারভিউ আছে। সর্মি রাইকে বলে সে অপেক্ষায় থাকবে, কথা না বলে সে যাবে না। এরপর ইন্টারভিউ শেষে তারা দেখা করে। সেখানেই কথাবার্তা বলতে বলতে রাই জানতে পারে অনির্বাণ নিজের অফিস পত্র গুটিয়ে মুম্বাই চলে যাচ্ছে।

