Doshoi June: আসছে সৌমি সৌরভের নতুন ছবি! নাম ১০ই জুন, সামনে এলো তার প্রথম ঝলক! কবে প্রকাশ পাবে এই ছবি?

Doshoi June: বাংলা টেলিভিশন জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত মিঠাই ধারাবাহিকের মধ্যে দিয়ে এক বিরাট জনপ্রিয়তা পান তিনি। এই ধারাবাহিকটি শেষ হতো না হতেই তিনি সুযোগ পেয়ে যান মহানায়ক দেবের বিপরীতে কাজ করার। এরপর প্রধান চলচ্চিত্রে দেবের বিপরীতে দেখা যায় তাকে। তার এই কাজ ভীষণ প্রশংসা পায়। এইবার আরো এক চলচ্চিত্র এক জনপ্রিয় অভিনেতার বিপরীতে কাজ করতে চলেছেন তিনি।

অন্যদিকে বাংলার ওটিটি জগতের অন্যতম জনপ্রিয় মুখ হলেন অভিনেতা সৌরভ দাস (Sourav Das)। বাংলা ওটিটি তাকে ছাড়া রীতিমতো অচল। একাধিক ওয়েব সিরিজে প্রধান চরিত্রে কাজ করেছেন তিনি। মন্টু পাইলট তার মধ্যে অন্যতম। ওই ওয়েব সিরিজটি তার জীবনে এক অসাধারণ জনপ্রিয়তা এনেছিল। এইবার চলচ্চিত্রে প্রধান নায়ক রূপে ফিরছেন অভিনেতা সৌরভ দাস।

এই আসন্ন ছবিতে সৌমিতৃষা কুণ্ডুর চরিত্রের নাম হলো মিতালী। গল্প অনুযায়ী কিছুদিন হলো কলেজের গণ্ডি পেরিয়েছে সে। ১০ই জুন সকালে সে তার বাড়ীতে একা থাকার সময়ে, হঠাৎই এক আগন্তুক কড়া নাড়ে দরজায়। আগুপিছু কিছু না ভেবেই মিতালী দরজা খুলে দিলে, আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে আচমকা বাড়ীতে ঢুকে পড়ে এক যুবক (সৌরভ দাস)। নিজের পরিচয় হিসেবে সে নিজেকে খুনি বলে। আর এখান থেকে শুরু হয় গল্প। ছবির নাম ১০ই জুন।

কবে আসছে এই ছবি?

একেবারে অন্যধারার এই ছবিতে সৌরভ-সৌমিতৃষা ছাড়াও থাকছেন আরো অন্যান্য জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। থাকছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী, মৌসুমী দাস-সহ অনেকেই। মহ. মোস্তাফা আলি এবং অনুপ সাহা প্রযোজিত, সান ভেঞ্চারস নিবেদিত এই ছবির প্রকাশের জন্য সবাই অধীর আগ্রহে বসে রয়েছে। তবে কবে নাগাদ এই ছবি মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি।

আরও পড়ুনঃ “বাচ্চা মেয়ে, খুব বকবক করে”, স্রোতকে নিয়ে অকপটে মিঠিঝোড়ার সার্থক! বাস্তবে কেমন সম্পর্ক তাদের?

সামনে এলো প্রথম ঝলক

সম্প্রতি অভিনেত্রী সৌমি তার সমাজ মাধ্যমের পাতায় একটি ছবি পোস্ট করেন। এটাই এই চলচ্চিত্রের প্রথম ঝলক। এই ছবি দেখে এখন হইচই পড়ে গিয়েছে দর্শক মহলে। সেখানে সৌরভ এবং সৌমিকে পাশাপাশি বসে থাকতে দেখা যাচ্ছে। উপর নিচ দুটি কোলাজ করা ছবির একটিতে সৌমি ঝাপসা এবং সৌরভ প্রকট এবং অন্যটিতে ঠিক তার উল্টোটা। চলচ্চিত্রের সাথে ছবিটির বেশ মিলে তা বলাই বাহুল্য। ছবিটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, আগন্তুকের আগমন।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button