মানুষদের লিপস্টিক বিয়ের দিন শেষ! এবার এলো সাপে মানুষের লাল ওষুধের বিয়ে! আর কী কী দিয়ে বিয়ে হবে পঞ্চমী কিঞ্চলের? হেসে লুটোপুটি খাচ্ছে দর্শক

স্টার জলসার বর্তমানে যে কটি ধারাবাহিক বেশ জনপ্রিয়তা অর্জন করে রয়েছে তার মধ্যে অন্যতম হলো ‘পঞ্চমী’। এই অতি অলৌকিক গল্প নিয়ে শুরু ধারাবাহিকটি বেশ ভালই জনপ্রিয়তা অর্জন করছে দর্শকমহলে। শুরু থেকে টিআরপি তালিকাতে ও খুব ভালো ফল করেছে এ ধারাবাহিক তবে বর্তমানে বেশ কিছুটা কমে গেছে টিআরপি পয়েন্ট। কিন্তু এবার আরো একবার নির্মাতারা উঠেপড়ে লেগেছে পঞ্চমীকে ভালো ফলাফল করাতে।

সম্প্রতি গল্প চলছে বিয়ের ট্রাক। কিছুদিন আগেই দেখা গেছে নায়ক কিঞ্জলের বিয়ে হয়েছে চিত্রার সঙ্গে। কিন্তু বিয়ের বেশিরভাগ অনুষ্ঠানে পালন হয়েছে পঞ্চমীর সঙ্গে এমনকি সিঁদুর পরানোর আগে কিঞ্জল পঞ্চমীর মাথাতে সিঁদুর ঢেলে ছিল কুজি থেকে। একই মন্ডপে পঞ্চমী এবং চিত্রা দুজনকে সিঁদুর পড়ানো নিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি পঞ্চমী ধারাবাহিকের নায়ক কিঞ্জলকে।

বিয়ের পরে পঞ্চমীর বাড়ি এসে চিত্রা এবং তার গুরুজিকে কথা বলতে শুনেছে তাদের পরিকল্পনা সম্পর্কে। যা শোনার পরে কিঞ্জলকে রক্ষা করার জন্য আরও বেশি করে তৎপর হয়েছে পঞ্চমী। তারপরেই পঞ্চমী এবং কিঞ্জলকে তার মা একসাথে কাছাকাছি দেখতে পেয়ে পঞ্চমীকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল কিন্তু তাতে কিঞ্জলের আপত্তি থাকায় তার মা চেষ্টা করে পঞ্চমীর মাথার সিঁদুর মুছিয়ে ফেলার। আর তখনই পঞ্চম ী ঘটি দিয়ে মাথায় মেরে তার মাথা ফাটিয়ে দেয় আর বলে যে তার মাথার রক্ত যতবার ধুইয়ে দেওয়া হবে সে ততবার নিজের মাথা ফাটিয়ে নেবে।

সম্প্রতি দেখা গেছে কিঞ্জল ঠাকুর ঘরে বসে পঞ্চমীর মাথার কাটা জায়গায় অর্থাৎ সিঁথিতে লাল ওষুধ লাগিয়ে দিচ্ছে এবং চারিদিক দিয়ে ঘন্টা ও শাঁক বাজছে আর মন্ত্র উচ্চারণ হচ্ছে। এই দেখে দর্শকরা ট্রোল করতে শুরু করেছে পঞ্চমী ধারাবাহিকের। তাদের কথায় পঞ্চমী আর কিঞ্জলের আর কি কি দিয়ে বিয়ে হতে বাকি রয়েছে!

প্রসঙ্গত প্রথমে গ্রামে পঞ্চমীর মাথায় লাল রং দিয়ে দিল জল তারপর নিজের বিয়ের মণ্ডপে কুঁজি থেকে সিঁদুর পঞ্চমীর সিঁথিতে ফেললো সে। এখন আবার লাল ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে চলছে। এতদিন মানুষদের লিপস্টিক বিয়ে দেখিয়ে হয়নি এবার সাপে মানুষের লাল ওষুধের বিয়েও দেখে ফেলতে হলো তাদের।

Back to top button