বাবার বিয়ে আটকাতে ভিখারির বেশ ধারণ করল কাঁকান! উত্তীয়কে সামনে পেয়ে উচিত শিক্ষা দিল স্বয়ম্ভু জগদ্ধাত্রী!

গুলিয়ে গিয়েছে সমস্ত সম্পর্কের সমীকরণ। চরম বিপদে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিকের দুই নায়িকার জীবন। এই ধারাবাহিকের প্রধান নায়িকা হিসেবে জগদ্ধাত্রী থাকলেও কৌশিকী চরিত্রটিকেও প্রধান হিসেবেই গণ্য করেন দর্শকম মহল। এইবার এই দুটি চরিত্রের জীবনে এক দারুন ঝড় বয়ে যেতে চলেছে। টিআরপিতে প্রথম পাঁচে টিকে রয়েছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, উত্তীয় মুখার্জী নামের একজন ব্যক্তি হঠাৎ করেই জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর জীবনটাকে একেবারে এলোমেলো করে দিতে চাইছে। অনেক কষ্ট করে সব কিছুকে বেঁধে রেখেছে জগদ্ধাত্রী। তবে তার নিজের অবস্থাও খুব একটা ভালো না। একদিকে মা হতে চলেছে সে অন্যদিকে এক কঠিন রোগ দেহে পালন করছে জ্যাস। সন্তানের সুস্থতা কামনায় নিজেকে আরও বেশি অসুস্থ করে তুলছে ধারাবাহিকের নায়িকা।

জগদ্ধাত্রী আজকের পর্ব ১৮ মে (Jagaddhatri Today Episode 18 may)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, জগদ্ধাত্রীকে ফোন করে তাড়াতাড়ি নিজের অফিসে ডাকে কৌশিকী মুখার্জী। তার অফিসে এমন একজন আসতে চলেছে যার সাথে জগদ্ধাত্রী দেখা হওয়াটা ভীষণ দরকার। আর কথা না বাড়িয়ে এবং স্বয়ম্ভুর বাধা না মেনেই জগদ্ধাত্রী বেরিয়ে পড়ে। আর জগদ্ধাত্রী কিছু নেয় স্বয়ম্ভু। ইতিমধ্যেই কৌশিকীর ঘরে চলে এসেছে উত্তীয় মুখার্জী। কথাবার্তা সামান্য এগোতে না এগোতেই সেখানে এসে উপস্থিত হয় জগদ্ধাত্রী।

উত্তীয়কে মারধর করলো স্বয়ম্ভু

জগদ্ধাত্রীকে সামনাসামনি দেখে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে উত্তীয়। তাদের কথোপকথন চলাকালীন উত্তেজনার বসে বন্দুক বার করে উত্তীয়। এটা দেখে তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ে স্বয়ম্ভু এবং উত্তীয়কে মারধর করতে থাকে। স্বয়ম্ভু বলে, সে তার মাতৃ পরিচয় কেড়ে নিতে পারবে না। গোটা ঘটনায় দেবু কৌশিকীকে বলে, যেটা হলো মোটেই ভালো হলো না।

আরও পড়ুন: শুরু হতে না হতেই কপাল পুড়লো অষ্টমীর! “কে প্রথম কাছে এসেছি”র সম্প্রচারের সময় প্রকাশ পেতেই মাথায় হাত দর্শকদের

বিয়ে আটকাতে উঠে পড়ে লেগেছে কাঁকন

ফেরার পথে জগদ্ধাত্রী কৌশিকীকে জিজ্ঞাসা করে, কাল তো সমরেশের বিয়ে! কৌশিকী বলে এখন এসব কথা থাক। এরপর সমরেশ কৌশিকীকে ফোন করলে কৌশিকী জানায় সে অবশ্যই তার বিয়েতে যাবে আর একটা দামি উপহার দেবে। এদিকে কাঁকন ভিখারির পোশাক পরে চলে এসেছে মেনানের কাছে। সে নিজের বাবার বিয়ে আটকানোর একটা দারুন পরিকল্পনা তৈরি করে ফেলেছে। এটা জানতে পেরে কাঁকনের অনেক প্রশংসা করে মেনান।

 

Back to top button