জি বাংলাতেই ফিরছে আবার রঞ্জা! বড়পর্দার পর ফের ছোটপর্দায় প্রত্যাবর্তন অভিনেত্রী ইধিকা পালের!

বাংলা টেলিভিশনের (Television) জনপ্রিয় মুখ ইধিকা পাল। শীঘ্রই টলিউডে (Tollywood) তাঁর হাতেখড়ি হতে চলেছে। বাংলার সিনেদুনিয়ার সুপারস্টার দেবের আসন্ন ছবি খাদানে নায়িকার ভূমিকায় দেখা মিলবে তাঁর। তবে বড়পর্দায় এটিই প্রথম কাজ নয়। ঢালিউড ইন্ডাস্ট্রির এখন যথেষ্ট পরিচিত মুখ তিনি। কেরিয়ারের প্রথম ছবি- ‘প্রিয়তমা’-তে ইধিকা জুটি বেঁধেছিলেন শাকিব খানের সঙ্গে।

এপার বাংলার লোক অভিনেত্রীকে চেনেন কপালকুন্ডলা’ ধারাবাহিকে পদ্মাবতী রূপে। তবে মুখ্য চরিত্রে প্রথমবার তাঁর দেখা মেলে রিমলি’তে। পার্শ্বচরিত্র হিসাবে অভিনয় শুরু করলেও, পরে মুখ‍্য চরিত্রকেই ছাপিয়ে যান তিনি। তাঁর রঞ্জিনী ওরফে রঞ্জা চরিত্রটি বেশ খ্যাতি অর্জন করেছিল দর্শকমহলে। তবে এবার খবর আরও এবার ছোটপর্দায় প্রত্যাবর্তন করবেন নায়িকা।

জি বাংলায় আসছে নয়া কুকিং শো। বাংলা বিনোদন চ্যানেলে নজিরবিহীন রেকর্ড করেছিল জি বাংলার রান্নাঘর। বিকাল পাঁচটা বাজলেই আপামর বাঙালি পাড়ার অলিগলি দিয়ে হেঁটে যাওয়ার সময় কানে বাজত সুরেলা কণ্ঠের ‘জি বাংলার রান্নাঘর’ (Zee Banglar Rannaghar)। জনপ্রিয় কুকিং শো-টির সঞ্চালিকা ছিলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)।

টেলিভিশনের জনপ্রিয় শো সতেরো বছর টানা সম্প্রচার চালিয়ে যায়নি। তবে কালের নিয়মে বন্ধ হয়েছে জনপ্রিয় শো। এই মুহূর্তে সঞ্চালিকা মন দিয়েছেন শাড়ির ব্যবসায়। কলকাতার বুকে এখন তাঁর দুটি বাঙালি রেস্তোরাঁ। নাম ‘সুদীপার রান্নাঘর।’ ২০২২ সালে বন্ধ হয়েছিল রান্নাঘরের সম্প্রচার। তারপর থেকে আরও একবার রান্নাঘর ২ পেতে চাতক পাখির মতো অপেক্ষা করছিল দর্শক। এবার প্রকাশ্যে জি বাংলার নতুন রান্নার শো ‘রন্ধনে বন্ধনে’র প্রোমো।

আরও পড়ুন: “প্রেগনেন্সির মতো সিরিয়াস বিষয় নিয়ে ছেলে খেলা করছে নীলু…” বিরক্ত হয়ে রেগে গেল শৌর্য্য! কী উত্তর দিল নীলু?

প্রকাশ্যে জি বাংলার নতুন রান্নার শো রন্ধনে বন্ধনের প্রোমো

২০ই মে বিকেল সাড়ে চারটে থেকে নতুন ছন্দে, নতুন গন্ধে আসছে জি বাংলার নতুন রান্নার শো রন্ধনে বন্ধনে। সোম থেকে রবি সপ্তাহের সাতদিন টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে এই শো। ইতিমধ্যে অন এয়ার হয়েছে প্রোমো। অভিনেতা গৌরব চক্রবর্তী ও তাঁর স্ত্রী ঋদ্ধিমাকে। রান্না নিয়ে দুই জুটির মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। সেরা জুটি হবে কোনটি? বিচার করবেন দুজন স্পেশাল বিচারক। প্রোমোতে দেখা গেছে একজন শেফ ও টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ইধিকাকে। সম্ভবত প্রত্যেক এপিসোডে থাকবেন দুজন নতুন গেস্ট। শো-এর নাম ‘রন্ধনে বন্ধন, ভালোবাসার রান্না…’।

 

Back to top button