মিশকার আসল সত্যিই ফাঁস করলো সোনা! এবার কি তবে মিশকার চক্রান্ত ফাঁস হবে? আগামী দিনে ‘অনুরাগের ছোঁয়া’র পর্বে রয়েছে টানটান উত্তেজনা

বাংলা টেলিভিশনের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হলো স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র। শুরুর প্রথম থেকেই সূর্য দীপার জুটি দর্শকের কাছে অত্যন্ত পছন্দের ছিল। তবে বর্তমানে সূর্যের বন্ধু মিশকার জন্য এই জুটি ভেঙ্গে গেছে। তবে এবার গল্প যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই মিশকার আসল চেহারা সকলের সামনে চলে আসবে।

সূর্য দীপার পাশাপাশি বর্তমানে তাদের দুই জমজ মেয়ে রুপা এবং সোনার জনপ্রিয়তা দর্শক মহলে বেশ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি গল্পে দেখানো হচ্ছিল তারা সকলে দার্জিলিঙে বেড়াতে গেছে। আর সেখানে গিয়ে দীপাকে ফাঁসানোর জন্য মিশকা সোনাকে কিডন্যাপ করিয়েছিল আর অন্য কোথাও পাঠিয়ে দিতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সূর্য এবং দীপা মিলে সোনাকে উদ্ধার করে নেয় আর তাদের সঙ্গে সাথ দেয় রুপাও।

যবে থেকে মিশকা এসেছে তবে থেকে সে চেষ্টা করে যাচ্ছে কী করে সূর্য এবং দীপাকে আলাদা করা যায়। আর তার জন্যই এতগুলো বছর সূর্য এবং দীপা আলাদা থেকেছে। তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পেতে এতটাই বেড়ে গেছে যে তারা নিজেদের মেয়েদের পরিচয় ও জানতে পারেনি। কিন্তু বারবার সেই দুই মেয়ের কারণেই তারা একে অপরের কাছাকাছি এসেছে।

আজকের পর্বে দেখা যাবে সোনাকে গুন্ডাদের কাছ থেকে উদ্ধার করে নেবে সূর্য এবং দীপা। তারপর মিশকার আংটি টা দেখে সোনা চিনতে পারবে যে তাকে ঘরের মধ্যে আটকে রেখে গুন্ডাদের সঙ্গে যে কথা বলছিল তার হাতেও সোনা সেই আংটিটাই দেখেছিল। আর সেই জন্য সে মিশকার সঙ্গে কোথাও যেতে রাজি হয়নি। আবার একবার দীপাকে সে ফুল মা বলে ডাকতে শুরু করে আর বলে যে ফুল মা ছাড়া সে কারোর কাছে যাবে না।

তারপরেই দেখা যায় গাড়িতে সূর্য দীপা সোনা রুপা এবং লাবণ্য সেনগুপ্ত একসঙ্গে কলকাতায় ফিরে। গাড়ির মধ্যে আরও একবার সূর্য দীপা কাছাকাছি আসে। তারপর কিছু পুরনো স্মৃতি তাদের মনে পড়ে। কিন্তু পরবর্তী তারা যে ভুল বোঝাবুঝির শিকার সেটা আবার শুরু হয়। পরবর্তী পর্বে দেখা যাবে সোনা, সকলের সামনে বলে দেয় যে মিশকা তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিতে চেয়েছিল। আর সে যেখানে বন্ধু ছিল সেখান থেকে মিশকার আংটি সে দেখতে পেয়েছে। এবার শুধু দেখার মিশকার সকল চক্রান্ত এবার সামনে চলে আসে কিনা!

Back to top button