সার্থকের সাথে আবার স্রোতের ঝামেলা বাঁধালো প্রিয়াঙ্কা! বউমনির কথায় নিজের ভুল বুঝতে পারলো রাই!

Mithijhora Today Episode: একবার অপমানিত হলে সেখানে আর ফিরে যেতে শেখেনি জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাই। কিন্তু এইবার কোন এক অদ্ভুত টানে নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলো সে। সম্প্রতি জমে উঠেছে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব। এখানে তিনজন নায়িকাকে সমানভাবে গুরুত্ব দেওয়া হলেও প্রধান নায়িকা হিসেবে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি।

মিঠিঝোড়া আজকের পর্ব ১৪ মে ( MithiJhora Today Episode 14 may )

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই আর নিজের পুরনো অফিসে ফিরে যেতে চায় না। কারণ সেখানে তাকে বিনা দোষে অনেক অপমান সহ্য করতে হয়েছে। অনির্বাণ তার বাড়িতে এসে হাত জোড় করে ক্ষমা চাওয়ার পরেও রাইয়ের সিদ্ধান্ত বদলায় না। ফলস্বরূপ অনির্বাণ ভীষণ কষ্ট পায়, সে ঠিক করে আর এখানে কাজ করা যাবে না। পাশাপাশি সে একটা অনেক বড় সিদ্ধান্ত গ্রহণ করে।

মুম্বাই চলে যাওয়ার সিদ্ধান্ত নিলো অনির্বাণ

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অফিসে ফিরে সে জগদীশ বাবুর থেকে জানতে চায়, রাইয়ের টাকাটা কি ঢুকেছে তার ব্যাঙ্কে? জগদীশ বাবু জানান সে টাকা পাঠিয়ে দিয়েছে। এরপর অনির্বাণ বলে, “আমি ঠিক করেছি এই ব্যবসাটা বন্ধ করে মুম্বাইতে গিয়ে ওখানে নতুন করে সবকিছু করব।” জগদীশ বাবু জানান তিনি কিন্তু যেতে পারবেন না। জগদীশ বাবুর বাধাটা কোথায় সেটা অনির্বাণ বুঝতে পারে কিন্তু তারও কিছু করার নেই তাকে যেতেই হবে। জগদীশ বাবু অনির্বাণকে বলে, সে যেন একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়।

ক্যাম্পের খরচা মুকুব করালো সার্থক

অন্যদিকে সার্থক প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে। এরপর ওপর মহলে বিষয়টা পৌঁছয়। অবশেষে বোর্ডের তরফ থেকে জানানো হয় এই মেডিকেল ক্যাম্পে যাওয়ার জন্য কাউকে একটা টাকাও দিতে হবে না। এটা শুনে ভীষণ খুশি হয়ে যায় স্রোত। কারণ তার পক্ষে এই মুহূর্তে এতগুলো টাকা দেওয়া একেবারেই সম্ভব ছিল না। স্রোত খুশি হয়েছে দেখে তার বন্ধুরা খুব আনন্দ পায়। যখন প্রিয়াঙ্কা জানতে পারে এই সমস্ত ঘটনা তখন তার বুঝতে বাকি থাকে না এই সবকিছুর মূলে রয়েছে সার্থক স্যার। সার্থক আর স্রোতের মধ্যে এই সম্পর্কটা গড়ে উঠতে দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় প্রিয়াঙ্কা।

আরও পড়ুন: “আমি চেঁচিয়েছিলাম বলে বেঁচে গিয়েছি…!” কলকাতার ওপর মধ্যরাতে হেনস্থার শিকার অভিনেত্রী টেলি অভিনেত্রী তনুশ্রী সাহা

নিজের ভুল বুঝতে পারলো রাই

এরপর দেখা যায় স্রোত বাড়িতে এসে নিজের দিদিকে জড়িয়ে ধরে চুমু খায় আর বলে, তাকে মেডিকেল ক্যাম্পের জন্য আর টাকা দিতে হবে না। সে বিনা খরচায় যেতে পারবে। কারণ কলেজ জানিয়েছে তাদের থেকে কোন টাকা নেওয়া হবে না। রাই এসব শুনে ভীষণ খুশি হয় এবং স্রোতকে বলে, তাকেও খুব তাড়াতাড়ি আর একটা চাকরি যোগাড় করতে হবে। স্রোত এবং বউমনি দুজনেই রাইকে বলে, এই চাকরিটা সে নিজের দক্ষতায় পেয়েছিল। তাই এটা ছাড়া তার উচিত হয়নি। ভুল তো মানুষ মাত্রই হয় আর সেই ভুলের ক্ষমাও হয়। তাই রাই এটা করে ঠিক করেনি।

Back to top button