স্লট হারাতেই শেষের পথে জগদ্ধাত্রী! মুখ্য নায়িকা সিলমোহর দিলেন আসল খবরে!

জি বাংলার (Zee Bangla) এক নম্বর ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। গল্পের নায়িকার নামেই ধারাবাহিকের নামকরণ। তবে জগদ্ধাত্রীর আরেকটি নাম জ্যাস স্যানাল। তার ম্যাজিকে মাত করে আসছিলেন ধারাবাহিকপ্রেমীদের। একাধারে বাড়ির পয়া মেয়ে জগদ্ধাত্রী। সেই আবার বড় মাপের অফিসার। ঘর-বাহির সিদ্ধ হস্তে সামলায় সে।

ব্লুজ প্রোডাকশন (Blues Production) প্রযোজিত ধারাবাহিকটি টানা বেশ কয়েক সপ্তাহ বেঙ্গল টপারের আসনে বিরাজ করছিল। ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী চরিত্রটিও ছিল বেশ জনপ্রিয়। জগদ্ধাত্রীর ভূমিকায় অভিনয় করছিলেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। এই প্রথম নায়িকার ভূমিকায় কোনও ধারাবাহিকে অভিনয় করলেন জগদ্ধাত্রী। আর প্রথম কাজেই বাজিমাত। জগদ্ধাত্রী হিট হতেই স্টার অঙ্কিতা।

অপরদিকে, স্বয়ম্ভু চরিত্রে সৌম্যদীপ মুখার্জিও দর্শকদের মন জয় করে নেন। কিন্তু ধারাবাহিকটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা অনেকটা ম্লান হয়ে গেছে। টপার তালিকায় আর দেখা মিলছে না জগদ্ধাত্রীর। এছাড়াও যে ধারাবাহিক শুরু থেকে প্রতিপক্ষের কাছে স্লট হারায়নি, এই প্রথম স্লটহারা জগদ্ধাত্রী।

আরো পড়ুন: বাড়ি ছাড়ার আগে জ্যাসকে গোপন তথ্য দিলো কৌশিকী! জগদ্ধাত্রীর জ্বালায় মাঝরাতে ঘর ছাড়া স্বয়ম্ভু!

নেটিজেনদের মতে ইদানীং জ্যাস ম্যাজিক ফিকে পড়েছে। ধারাবাহিকের গল্প এগিয়ে চলছে ঢিমেতালে। তাই গল্পের ট্রাকে আগ্রহ হারাচ্ছেন দর্শকরা। এদিকে টানা দু’বছর ধরে সম্প্রচার চলছে এই ধারাবাহিকের। তাই হঠাৎই টেলিদুনিয়ায় খবর শেষের মুখে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর যাত্রাপথ। শেষের মুখে জগদ্ধাত্রী।

জগদ্ধাত্রী শেষ হওয়া প্রসঙ্গে কী বলছেন অভিনেত্রী?

যদিও জগদ্ধাত্রীর এক শিল্পী গুজব উড়িয়ে বলেছেন, এখনই চ্যানেল বা প্রযোজনা সংস্থা কেউ ধারাবাহিকটি বন্ধের কথা ভাবছে না। আইপিএল ও ভোট মরসুম শেষ হলেই জগদ্ধাত্রীতে আসবে একের পর এক চমক। তখন ফের স্বমহিমায় ফিরবে জগদ্ধাত্রী। ফের বেঙ্গল টপারের শিরোপা জেতাও অসম্ভব নয়।

Back to top button