বাড়ি ছাড়ার আগে জ্যাসকে গোপন তথ্য দিলো কৌশিকী! জগদ্ধাত্রীর জ্বালায় মাঝরাতে ঘর ছাড়া স্বয়ম্ভু!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় বেশ জমে উঠেছে বাংলার অন্যতম জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। নতুন নতুন সব আকর্ষণীয় গল্পের মধ্যে দিয়ে দর্শকদের মন জিতে নিচ্ছে এই মেগা। চলতি সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী প্রথম পাঁচে অবস্থান করছে এই ধারাবাহিক। সকলের নয়নের মনি হয়ে উঠেছে ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, এখন আর ধারাবাহিকের নায়িকা একা নয়। তার দেহে বেড়ে উঠছে একটা ছোট্ট প্রাণ। তাই আগের তুলনায় আরো অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে তাকে। তার ওপর এক প্রাণঘাতি রোগ বাসাবে তার শরীরে। সব মিলিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী। এর মধ্যেই আবার মাতৃ পরিচয়হীন হয়ে পড়েছে স্বয়ম্ভু। তাই তাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়াটাও জগদ্ধাত্রী দায়িত্ব।
জগদ্ধাত্রীর পাশে এসে দাঁড়ালো কৌশিকী
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, কথাবার্তা শেষ করে জগদ্ধাত্রী নিচে নেমে আসে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। নিচে দাঁড়িয়ে ছিল কৌশিকী মুখার্জী। সে জগদ্ধাত্রীকে বলে, “এইবার আর আমি তোমাকে আটকাবো না। তুমি যাও, আমি অপেক্ষা করবো। আমি জানি তুমি একদিন স্বয়ম্ভুকে সাথে করে নিয়ে মাথা উঁচু করে এই বাড়িতে ফিরে আসবে।” এরপর তারা দুজনাই খুব কান্নাকাটি করে আর জগদ্ধাত্রী বাড়ি থেকে চলে যায়।
উত্তীয়র কথায় রেগে গেল স্বয়ম্ভু
স্বয়ম্ভুর কাছে ফিরতেই সে তাড়াতাড়ি জগদ্ধাত্রীকে হাতমুখ ধুয়ে নিতে বলে। সে নিজের হাতে নিজের স্ত্রীর জন্য সমস্ত রান্না করেছে। ঠিক তখনই জগদ্ধাত্রীকে ফোন করে সেই উত্তীয় মুখার্জী। সে বলে, এইভাবে আর বেঁচে থাকতে পারবে না জগদ্ধাত্রী। মাথার উপর থেকে ছাদ হারিয়ে ফেলেছে সে। খুব তাড়াতাড়ি সবকিছু হারিয়ে ফেলবে ধারাবাহিকের নায়িকা। এই শুনে প্রচন্ড রেগে যায় স্বয়ম্ভু। জগদ্ধাত্রী তাকে কথা দেয়, খুব তাড়াতাড়ি এই ছেলেটাকে উচিত শিক্ষা দেবে সে।
আরো পড়ুন: সব সত্যি জেনে গেল ধারাবাহিকের নায়িকা! পর্ণার মুখ বন্ধ করতে তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিল মৌমিতা!
মাঝরাতে ঘর ছাড়া স্বয়ম্ভু
এরপর খাওয়া-দাওয়া শেষ করে ঘুমোতে চলে যায় তারা। মাঝরাতে হঠাৎ জগদ্ধাত্রীর ঘুম ভেঙে যায়। সে স্বয়ম্ভুকে ডেকে বলে তার খুব খিদে পেয়েছে। তার পাস্তা খেতে ইচ্ছা করছে। কিছুক্ষণ পরে বলে পাস্তা না আইসক্রিম খেতে ইচ্ছা করছে। সব শুনে স্বয়ম্ভু বলে বলে, “এইতো দুপুর বেলা ভাত খেয়ে বিকেলে অতগুলো মুড়ি মাখা খেয়ে আবার রাত্রিবেলা চিকেন ভাত খেলে। আবার খিদে পাচ্ছে? কিন্তু আইসক্রিম যখন খেতে ইচ্ছা করছে তখন আমি তো সেটা খাওয়াবই।” এই বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে স্বয়ম্ভু।

