সব সত্যি জেনে গেল ধারাবাহিকের নায়িকা! পর্ণার মুখ বন্ধ করতে তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিল মৌমিতা!

অনেক বুদ্ধি খাটিয়েও শেষ পর্যন্ত নায়িকার কাছে ঠিকই ধরা পড়ে গেল জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের অন্যতম খলনায়িকা ইশা। এই মুহূর্তে নিম ফুলের মধু ধারাবাহিকটি তালিকায় সবার শীর্ষে অবস্থান করছে। এই শীর্ষস্থান ধরে রাখার জন্য নতুন নতুন সব চমক এনে ধারাবাহিকটিকে আরও বেশি আকর্ষণীয় করার চেষ্টা করে চলেছে ধারাবাহিক কর্তৃপক্ষ।

বর্তমান গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা পর্ণার কাছ থেকে কোন জিনিস খুব বেশিদিন লুকিয়ে রাখা যায় না। বিশেষ করে অপরাধীরা অপরাধ করে তার চোখে ফাঁকি দিতে পারেনা। সে ঠিকই ধরে ফেলেছে সুইটিকে। শুধু তাই নয় খোঁজ খবর লাগিয়ে এই সমস্ত কিছুর পিছনে যে ইশার বুদ্ধি কাজ করছে সেটাও সে খুব ভালো করে বুঝে গিয়েছে। এবার দত্ত বাড়িতে এক করার কাজে নেমে পড়েছে ধারাবাহিকের নায়িকা।

তাঁতির বাড়ি গিয়ে সব জেনে গেলো পর্ণা

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পর্ণা সোজা চলে যায় তাঁতির বাড়ি। সেখানে গিয়ে তাদের সুইটির ব্যাপারে জিজ্ঞাসা করতেই তারা বলে, “ওই মেয়ে একটা পাক্কা ধরিবাজ আর জোচ্চোর। ওকে ঘরে রাখলে তোমার সংসার ছারখার হয়ে যাবে। পাকা অভিনেত্রী ও। তোমাদের সবকিছু হাতাতে প্ল্যান করে তোমাদের বাড়িতে ঢুকেছে সুইটি।” পর্ণা বুঝতে পারে সে যেটা সন্দেহ করেছিল সেটাই ঠিক। তার ভাবনা চিন্তায় কোন মিথ্যে নেই। এইজন্যই প্রথম থেকে সবাই ওকে এত ভয় পাচ্ছিল। এরপর তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয় পর্ণা।

পর্ণাকে ছাদ থেকে ফেলে দিলো মৌমিতা

পর্ণা ফিরেছে কিনা সেটা বারবার ফোন করে জানতে চায় ইশা। তারা ছাদে ইশার সাথে কথা বলছে এমন সময় চলে আসে পর্ণা। সে বলে, “আর কত নিচে নামবে তোমরা? আমি সবটা জেনে গেছি। কে মাছের লেজা এনেছিল আর কে কাঁকর মিশিয়েছিল সবটা আমার কাছে পরিষ্কার। তোমরা এত নিচে নামতে পারলে? আর দিদি, তোমাকে আর কতগুলো সুযোগ দিলে তুমি নিজেকে ঠিক করবে? এইবার আমি আর তোমাদের ক্ষমা করব না। আমি সবাইকে সব সত্যিটা বলে দেবো। তোমরা ইশার সাথে হাত মিলিয়েছ সেটাও বলে দেবো।” এসব শুনে মৌমিতা বারবার পর্ণাকে আটকাতে যায় আর সেটা করতে গিয়েই সে ছাদের কিনারায় চলে আসে। অসাবধানতা বশত পর্ণা ছাদ থেকে পড়ে যায়। এটা দেখে খুব ভয় পেয়ে যায় মৌমিতা আর সুইটি কিন্তু কাউকে কিছু বলেনা। পর্ণাকে ওভাবেই ফেলে নিজেরা ভয়তে গুটিয়ে যায়।

আরো পড়ুন: প্রকাশ পেল উড়ান ধারাবাহিকের সম্প্রচারের সময়! কোন ধারাবাহিকের ঘাড়ে কোপ মারল এই মেগা?

পর্ণার অবস্থা দেখে কেঁদে উঠলো কৃষ্ণা

এদিকে সৃজন ফিরে এসেছে কারণ তার খুব চিন্তা হচ্ছিল। এসে সবার প্রথমে পর্ণার খোঁজ করে কিন্তু তার কোন খোঁজ পাওয়া যায় না। এরপর হঠাৎ করে বুবাইয়ের চোখে পড়ে পর্ণার দেহ। সে তাড়াতাড়ি বাড়ি এসে সবাইকে সবটা জানায়। পর্ণার এমন অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায় সৃজন আর কান্নাকাটি করতে শুরু করে দেয় কৃষ্ণা। পর্ণার এতটাই রক্তক্ষরণ হয়েছে যে সবাই ভাবে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। এরপর তাড়াতাড়ি ডাকা হয় অ্যাম্বুলেন্স আর সেখানে করে পর্ণাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Back to top button