রাজনাথের কথা শুনে জ্যাসের উপর বিশ্বাস হারালো কৌশিকী! স্বামীকে ন্যায় বিচার দিতে নিজের লক্ষ্যে অনড় জগদ্ধাত্রী!

শুরু হওয়ার পর থেকেই বাংলা বিনোদনের অন্যতম চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকমহলের কাছে। একটার পর একটা নতুন রহস্য সৃষ্টি এবং তার সমাধান বের করা নিয়েই আবর্তিত হচ্ছিল ধারাবাহিকের প্লট। এইবার এই রহস্য যাকে নিয়ে ঘনীভূত হয়েছে সে হলো নায়িকার স্বামী স্বয়ম্ভু। তাই আকর্ষণীয়তাও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ভক্তদের। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় পাঁচের মধ্যেই দেখা যায় এই ধারাবাহিকটিকে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, হঠাৎ করেই জগদ্ধাত্রীর সুখের সংসার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বেশ কিছুদিন সুখে থাকার পর উত্তীয় মুখার্জীর আগমনে আবার সব ঘেঁটে গিয়েছে। কিভাবে সবটা সামলে উঠবে সেটাই ভেবে পাচ্ছে না জগদ্ধাত্রী। তবে এভাবেই হাল ছেড়ে দিলে যে চলবে না সেটা সে খুব ভালো করেই জানে। তাকে নিজের স্বামীর মাতৃ পরিচয় রক্ষা করতেই হবে, সেই পরিচয়হারা হতে দেওয়া চলবে না।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, কৌশিকী মুখার্জী জগদ্ধাত্রীকে নিয়ে খুব চিন্তা করতে থাকে। সেই সময় দেবু বলে, এইবার তাকে রনে ভঙ্গ দিতেই হবে। কারণ তার কাছে আর কোন উপায় নেই।রাজনাথ তাকে বলে, “স্বয়ম্ভু আদৌ সত্যি কথা বলছে কিনা সেটা জানা নেই। তবে ও বাড়ি থেকে বেরোনোর আগে আমায় জানিয়ে গিয়েছে উর্মিলা মুখার্জীর মৃত্যুর জন্য যে দায়ী তাকে সে ঠিক ধরবে।” কৌশিকী বুঝতে পারেনা, এবার তার ঠিক কি করা উচিত।
তদন্তের শুরুতেই মৃত্যু!
জগদ্ধাত্রী নতুন করে তদন্ত শুরু করে। সে ঠিক করে সেই সমস্ত মহিলার সাথে কথা বলবে যারা উর্মিলা দেবীর সাথেই সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তারা জানতে পারে, ওই মহিলাদের মধ্যেই একজনকে খুন করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। শুনেই তারা ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে এইবার এই খুন চলতেই থাকবে। কিন্তু এটা ভেবে জগদ্ধাত্রী নিশ্চিত হয় যে তারা ঠিক দিকে এগোচ্ছে। তাই বাধার সৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন: ইশার খেলা পাল্টে দিলো পর্ণা, বাড়ি ভাগের আসল রহস্যের কিনারা করলো সে! পর্ণার চলে বিপাকে সুইটি
শশুর বাড়ি ছেড়ে দিল জগদ্ধাত্রী
স্বয়ম্ভুকে বের করে দিয়েছে তার বাড়ির লোকজন। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে তার পক্ষে আর থাকা সম্ভব ছিল না। তাই স্ত্রী হিসেবে জগদ্ধাত্রীকেও সেই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে। নিজের টুকিটাকি জিনিসপত্র নেওয়ার জন্য সে বাড়িতে আসতেই তার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে প্রত্যেকে। এই বাড়ির দেওয়া কোন কিছুই সে সাথে করে নিয়ে যেতে পারবে না এটা তাকে স্পষ্ট করে জানিয়ে দেয় চন্দ্র বদন। জগদ্ধাত্রী কথা দেয় সে সমস্ত জালিয়াতের জালিয়াতি ধরবে।

