ইশার খেলা পাল্টে দিলো পর্ণা, বাড়ি ভাগের আসল রহস্যের কিনারা করলো সে! পর্ণার চলে বিপাকে সুইটি

এইবার লাগল জোরদার টক্কর। কেউ কাউকে এক চুলও জমি ছেড়ে দিতে রাজি নয়। জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকে আরে একবার মুখোমুখি লড়াইয়ে শামিল হল পর্ণা আর ইশা।

ধারাবাহিকটির প্রত্যেকটি পর্ব হয়ে উঠছে আরও বেশি আকর্ষণীয় এবং ধামাকাদার। চলতি সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী বেঙ্গল টপার এর স্থান দখল করেছে নিম ফুলের মধু।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা এতদিন উড়িষ্যায় একটা কাজে ভীষণ ব্যস্ত ছিল। যার ফল স্বরূপ দত্ত বাড়িতে ঘটে গিয়েছে এমন অনেক কিছুই যা হয়তো কেউ কল্পনাও করতে পারে না। ভেঙে গিয়েছে তপ্ত বাড়ি। বদলে গিয়েছে সমস্ত সম্পর্কের সমীকরণ। কিন্তু খুব বেশিদিন পরিস্থিতি এমন অস্বাস্থ্যকর থাকতে দেবে না ধারাবাহিকের নায়িকা। এইবার আর হাত গুটিয়ে বসে নেই সে। একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে মাঠে।

খেলা ঘুরিয়ে দিল পর্ণা (Neem Phuler Modhu)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পর্ণা ব্যাগ পত্র গুছিয়ে নেমে আসছে সিঁড়ি দিয়ে। কৃষ্ণা তাকে জিজ্ঞাসা করে, কথায় যাচ্ছে সে? পর্ণা বলে, “আমি কোথাও যাচ্ছি না। এইবার সৃজন যাচ্ছে। আমার যা কাজ ছিল সেটা মোটামুটি শেষ এইবার বাকিটা সৃজন দেখে নেবে।” মৌমিতা অয়ন আর সুইটি সবটাই দূর থেকে দেখতে থাকে আর তারা খুব ভালো করেই বুঝতে পারে এইবার উঠে পড়ে লাগবে পর্ণা। তাই অনেক বুদ্ধি করে নিজের যাওয়াটাকে আটকে দিল সে।

লেজা কান্ডের কিনারা করলো পর্ণা

পরের দিন সকাল হতেই পর্ণা মাছওয়ালার কাছ থেকে জানতে পারে সুইটি নাকি বাড়ির পোষা বিড়ালের জন্য লেজা কিনেছিল। এটা শুনে সে বুঝে যায় এই সবকিছু পেছনে সুইটিও রয়েছে। কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারে না এতে সুইটির স্বার্থটা কোথায়। এরপর সে তাড়াতাড়ি তার এক বিশ্বস্ত সূত্রকে ফোন করে সুইটির হোমে যে হামলা হয়েছিল সেই ব্যাপারে খোঁজ লাগাতে বলে। আর তারপর পর্ণা জানতে পারে এর পেছনে রয়েছে সুকুমার হালদার অর্থাৎ ইশা। দুয়ে দুয়ে চার করে ফেলে ধারাবাহিকের নায়িকা।

আরও পড়ুন: আবার এক মিষ্টি প্রেমের গল্প নিয়ে জি বাংলায় ফিরল মোহনা! “কে প্রথম কাছে এসেছি”র প্রথম ঝলক দেখেই প্রেমে পড়বে দর্শক!

পর্ণাকে আটকাতে তৎপর সুইটি

পর্ণা ভাবে, এবার তাকে যা করার খুব সাবধানে করতে হবে। কারণ এর পেছনে যখন ইশা রয়েছে তখন সে খুব ভালো করেই বুঝে যাবে যে এরপর রঘুনাথপুরে যেতে পারে পর্ণা। তাই আগের থেকে সবটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারে সে। সুইটি যখন শোনে তার বৌদি মনি কলকাতার বাইরে যাচ্ছে অফিসের কাজে, তখনই সে বুঝে যায় তার গ্রামে যেতে চলেছে পর্ণা। তাই তাড়াতাড়ি নিজের বাবা-দাদাকে ফোন করে জানিয়ে দেয়, তারা যেন সুইটির ব্যাপারে মুখ না খোলে। এদিকে দত্ত বাড়িতে জোড়া লাগাতে ইশাকে জোরদার টক্কর দিতে চলেছে ধারাবাহিকের নায়িকা।

Back to top button