এক নয়, টানা দু’ঘণ্টার মহাপর্ব দেখানো হবে টেলিভিশনের এই জনপ্রিয় ধারাবাহিকে! নাচে গানে মেতে উঠবেন সবাই

বাংলা টেলিভিশনে (Television) সম্প্রচারিত ধারাবাহিকগুলি এখন নিত্যনতুন পথে দর্শক টানার চেষ্টায় রয়েছে। কোন একটি উৎসবকে কেন্দ্র করে নাচ, গান, হুল্লোরে মেতে উঠছেন সবাই। আর সেখান থেকেই লাফিয়ে বাড়ছে টিআরপি (TRP)। এর আগেও দেখা গিয়েছে এমন দৃশ্য। আবারও সে পথেই হাঁটলো স্টার জলসা (Star Jalsha)। খুব শিগগির জলসার পর্দায় আসছে একটি জনপ্রিয় ধারাবাহিকের টানা দু’ঘণ্টার মহাপর্ব।
জি বাংলা এবং স্টার জলসা টেলিভিশনে মূলত এই দুই চ্যানেলের মধ্যে সবথেকে বেশি রেষারেষি। টিআরপি তালিকাতেও টক্কর দুই চ্যানেলের মধ্যে। বেশিরভাগ সময় টিআরপি তালিকার উপরের দিকে থাকে জি বাংলা। তবে এবার পাল্টা চাল দিয়েছে স্টার জলসা। টিআরপি তালিকায় এক নম্বরে স্টার জলসার ধারাবাহিক।
কবে থেকে সম্প্রচারিত হবে বিশেষ পর্ব?
কিছুদিন আগেই প্রকাশ হয়েছে টিআরপি তালিকা। আর সেখানেই দেখা গিয়েছে স্টার জলসা পিছিয়ে থাকা ধারাবাহিক ‘কথা’ একলাফে পৌঁছে গেছে শীর্ষে। বেঙ্গল টপার এই ধারাবাহিক আরো চমক আনছে দর্শকদের জন্য। খুব শিগগির এক নয় দুই ঘন্টার মহাপর্ব উপহার দেবে ‘কথা’। ধারাবাহিকে আসছে সামার হুল্লোড়। এখানে একত্রে উপস্থিত হবেন জলসা পরিবারের অন্যান্য সদস্যরা।
এতদিন টিআরপি তালিকায় পিছিয়ে থাকত কথা। কিন্তু, কথা আর অগ্নিভর জমজমাট রসায়ন গত সপ্তাহে এগিয়ে দিয়েছে এই ধারাবাহিককে। অতএব টিআরপি ধরে থাকতে মোক্ষম চাল স্টার জলসার। ‘সামার হুল্লোড়ে’-র মাধ্যমে হইচই পর্ব উপহার পাবেন জলসা দর্শকেরা। যেখানে থাকছি বিভিন্ন খেলা ও নাচ, গান ইত্যাদি।
আরো পড়ুন: ‘যে চলে গেছে সে জাহান্নামে যাক…’, সহঅভিনেতাকে ঠকিয়েছেন সোহিনী! তোপ দাগলেন শ্বেতা!
কিন্তু কবে সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব? যা জানা যাচ্ছে, আগামী ১৯ মে রবিবার দুপুর ১ টা থেকে স্টার জলসার পর্দায় দুই ঘন্টার মহাপর্ব দেখানো হবে। আপাতত কাউন্টডাউন শুরু হল। প্রস্তুতিপর্ব চলছে জলসার অন্দরে। গরমের ছুটি রঙিন করতে জলসার পরিকল্পনা প্রশংসা পাচ্ছে সর্বত্র।

