জগদ্ধাত্রীর থেকে সত্যি জেনে রাজনাথ মুখার্জিকে জব্দ করলো স্বয়ম্ভু! রইল অগ্রিম ধামাকা পর্ব

Jagaddhatri Today Episode: জি বাংলার (Zee Bangla) সুপারহিট মেগা হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জনপ্রিয়তার দিক থেকে প্রথম থেকেই এগিয়ে ছিল এই ধারাবাহিক। তবে সম্প্রতি ধারাবাহিকের টিআরপি কিছুটা কমেছে। গল্পের ট্র্যাক একই ভাবে চলছে অনেক দিন ধরে, অভিযোগ তুলেছেন দর্শক মহল। আর টিআরপি কমতেই নড়েচড়ে বসলো জি বাংলা। ধামাকাদার পর্ব আসছে শীঘ্রই। জগদ্ধাত্রীর থেকে সত্যি জেনে রাজনাথ মুখার্জিকে জব্দ করল স্বয়ম্ভু।
জগদ্ধাত্রী আজকের পর্ব ১০ মে (Jagaddhatri Today Episode 10 May)
জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকে দেখা যাচ্ছে নায়ক স্বয়ম্ভুর জন্ম পরিচয় নিয়ে জোরদার জল্পনা চলছে। স্বয়ম্ভু মুখার্জী বাড়ির ছেলে নয়! একথা বলে আঙুল উঠছে নায়কের দিকে। কিন্তু স্বয়ম্ভু নিজের কথায় অনড়, সে পরিবারের ভালোবাসা চেয়েছে, সবাইকে পাশে নিয়ে হাঁটতে চেয়েছে। বদলে তার কপালে জুটেছে ঠগ, জোচ্চোরের মতো তকমা।
গল্পে দেখা যাচ্ছে, স্বয়ম্ভু জন্মপরিচয় উদ্ধার করতে এবার মাঠে নেমেছে জগদ্ধাত্রী। পরিচয় হয়েছে মালতির সঙ্গে। জগদ্ধাত্রী কথা দিয়েছে স্বয়ম্ভুর জন্মপরিচয় সে উদ্ধার করে আনবেই। যেমন করেই হোক সে সবার সামনে প্রমাণ করবে, স্বয়ম্ভু মিথ্যে কথা বলছে না, তার কোনো অসৎ উদ্দেশ্য নেই। আর সেই কারণেই অন্তঃসত্ত্বা অবস্থাতেও ছোটাছুটি শুরু করেছে জ্যাস।
এদিকে, সরাসরি রাজনাথ মুখার্জির মুখোমুখি দাঁড়িয়েছে স্বয়ম্ভু। রাজনাথ মুখার্জির চোখের দিকে তাকিয়ে নায়ক বলে, সে সবার সামনে আনবে নিজের জন্ম পরিচয়। তাঁর শরীরে উর্মিলা মুখার্জির রক্ত বইছে এবং সেই কথা সেই অস্বীকার করতে পারে না। এমন সময় জগদ্ধাত্রী ফোন করে। ওপার থেকে জ্যাস বলে, খুব শীঘ্রই প্রমাণ জোগাড় করে ফিরছে সে।
আরও পড়ুনঃ সাত পাকে বাঁধা পরল কৌশাম্বী আদৃত, কারা সাক্ষী হলেন এই শুভ মুহূর্তের আর কারা আসতে পারলেন না, চলুন জেনে নেওয়া যাক
এরপর মালতির সঙ্গে কথা হয় জ্যাসের। মালতি বলে সেই ফাইল সে জগদ্ধাত্রী হাতে তুলে দেবে। মালতির উপকারে ধন্যবাদ জানায় জগদ্ধাত্রী অন্যদিকে মালতি, ডবল খেলছে। উৎসবকে ফোন করে সে বলতে থাকে, জগদ্ধাত্রী যাতে ফাইল গুলো না পায় তাই জন্য আগের থেকেই সে সরিয়ে রেখেছে! এরপর কি হতে চলেছে? প্রশ্ন সমস্ত দর্শকদের। চ্যানেল সূত্রে খবর, খুব তাড়াতাড়ি ধামাকা পর্ব আসছে “জগদ্ধাত্রী’-তে।

