পর্নার ‘সতীন কাঁটা ব্রত’ শুনে চোখ কপালে গোটা বাড়ির লোকের! সেই মন্ত্র শুনে হেসে লুটোপুটি খাচ্ছে দর্শক

বাংলা টেলিভিশনের এই মুহূর্তের একটি জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাসকে। প্রথম থেকেই পর্না এবং সৃজনের জুটি দর্শকের অত্যন্ত পছন্দের। সেই সঙ্গে সৃজনের মায়ের চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়।

প্রথম থেকেই সৃজন, তার মা এবং পর্নারর গল্প দর্শকদের যে অত্যন্ত পছন্দ হচ্ছে তা বোঝাই যাচ্ছে। সম্প্রতি সপ্তাহে এই ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টিআরপি তালিকায়। আর সেই গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। পর্না সৃজনের ঝগড়ার মাঝে তার মা চাইছে তিন্নিকে ঢুকিয়ে দিতে।

আর তিন্নিকে বেশি সৃজন দা সৃজন দা করতে দেখে পর্না রেগে গিয়ে তার চোখে কমলালেবুর রস দিয়ে দেয়। যার জন্য সে এবার অভিনয় করছে যে সে অন্ধ হয়ে গেছে। সেটাও পর্না বুদ্ধি করে সকলের সামনে এনেছে। এবার ঠাম্মা পর্নাকে বুদ্ধি দিয়েছে তিন্নির হাত থেকে সৃজনকে কী করে বাঁচাবে। এই নিয়ে রীতিমতো ধুন্ধুমার শুরু হয়ে গেছে তাদের বাড়িতে।

সম্প্রতি পর্না শুরু করেছে ‘সতীন কাঁটা ব্রত’। তার মন্ত্র শুনে হেসে লুটোপুটি খাচ্ছে দর্শক। সেই মন্ত্র হল –
“কুলগাছ কুলগাছ কেকুরি
সতীন বেটি মেকুরি
ময়না ময়না ময়না
সতীন যেনো হয়না
হাতা হাতা হাতা
খা সতীনের মাথা
বেরি বেরি বেরি
সতীন বেটি টেরি
পাখি পাখি পাখি
সতীন বেটি মরতে যাচ্ছে ছাদে উঠে দেখি
বঁটি বঁটি বঁটি
সতীনের শ্রাদ্ধে কুটনো কুটি
অসৎ কেটে বসত করি
সতীন কেটে আলতা পরি।”
পর্না যেই এই মন্ত্র শুরু করেছে অমনি সৃজন থেকে শুরু করে গোটা বাড়ির সদস্যদের মুখ যেন অদ্ভুত একটা ভঙ্গিমায় পরিণত হয়েছে। তবে তা দেখে দর্শকরা যে বেজায় মজা পেয়েছে তা আর মুখে বলতে হবে না। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন পর্নার সতিন কাঁটা ব্রত নিয়েই চর্চা চলছে। দিনে দিনে এই হাসি মজা মিলিয়ে যে গল্প দেখানো হচ্ছে তা যে অত্যন্ত পছন্দের হয়ে উঠছে দর্শকের তা বলাই বাহুল্য।

