উঠোনে বেড়া দিয়ে দত্তবাড়ি ভাগ করলো অখিলেশ, আলাদা হলো হাঁড়ি! আবার সবাইকে এক করার জন্য উঠে পড়ে লাগলো পর্ণা

Neem Phuler Modhu Today Episode: কোনো কিছুকে ভেঙে ফেলা ভীষণ সহজ কিন্তু সেটাকে শক্ত করে ধরে রাখাটা ভীষণ কঠিন একটা ব্যাপার। আর এতদিন ধরে এই কঠিন বিষয়টাকেই খুব সহজে বাস্তবায়িত করে এসেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। কিছুদিনের জন্য সে বাড়িতে নেই, আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই খুব সহজে বাড়ির প্রতিটা মানুষের মধ্যে ভাঙন ধরিয়ে দিল অয়ন মৌমিতা ইশা।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা কিছুদিনের জন্য রাজ্যের বাইরে গিয়েছে গরীব মেয়েদের ব্যবসা সম্পর্কে উদ্বুদ্ধ করতে এবং হাতের কলমে তাদেরকে অনেক বিষয় শেখাতে। কিছুটা ইশার বুদ্ধিতেই ঘটনাটা ঘটেছে। কারন সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল, নায়িকা যদি বাড়িতে থাকে তাহলে বাড়ি ভাগ করা সহজ নয়। সে তার বুদ্ধি খাটিয়ে ঠিক এমন কিছু করবে যাতে তার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে।

নিম ফুলের মধু আজকের পর্ব ৯ মে (Neem Phuler Modhu Today Episode 9 May)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বর্ষা জানতে পারে তাদের দত্ত বাড়িতে অনেক বড় একটা ঝামেলার শুরু হয়েছে। সেটা যদি তাড়াতাড়ি শান্ত না করা যায় তাহলে অনেক দূর জল গড়াবে। তাই সে তাড়াতাড়ি তৈরি হয়ে নেয় এবং নিজের বাড়িতে যাবে বলে ঠিক করে। কিন্তু নবনীতা তাকে যেতে বাধা দেয়। এর আগে বহুবার তার বাধা না মেনেই বর্ষা চলে গিয়েছে। তাই এইবার অর্ণবকে দিয়ে বর্ষাকে ঘরে বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দেয় সে। বর্ষা নিরবে ঘরে কান্নাকাটি করতে থাকে। বাড়িতে এত বড় একটা কান্ড ঘটে যাচ্ছে জানতে পেরেও কিছু করতে পারেনা।

বেড়া দিয়ে উঠোন ভাগ করলো জেঠু!

এদিকে দত্তবাড়িতে অশান্তি একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। কেউ আর কারোর মুখ দেখতে চাইছে না। অয়ন যত পারছে নিজের বাবার কানে কৃষ্ণা এবং তার ছেলের নামে বিশ ঢালছে। অখিলেশ এই গোটা বিষয়ে ভীষণ বিরক্ত হয়ে গিয়েছে। আর নিজেকে সামলাতে না পেরে সে সোজা চলে যায় উঠোনে আর সেখানে গিয়ে দুই পক্ষের মধ্যে ব্যারিকেট করে দেয়। সামনে এসে যখন জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে, সে বলে আজ থেকে এই বাড়িতে দুটো হাঁড়ি চড়বে। ওই দিকের লোক এই দিকে আসবে না আর এই পাড়ের লোক ওই পারে যাবে না।

আরও পড়ুনঃ প্রথমবার জগদ্ধাত্রীকে পিছিয়ে ফেলল কথা! গীতা কথা মিলে টিআরপি তো জয়জয়কার স্টার জলসার, কোথায় গেল পর্না, ফুলকি?

বাড়িতে ঢুকে অবাক হয়ে গেল পর্ণা

এদিকে পর্ণা বুঝতে পারে নিশ্চয়ই দত্তবাড়িতে এমন কিছু একটা হচ্ছে যার জন্য তার মনটা এত অস্থির লাগছে। এরপর বাড়ি ফিরতেই এই ভাগাভাগির কান্ড দেখে রীতিমতো অবাক হয়ে যায় ধারাবাহিকের নায়িকা। সে জেঠুর সঙ্গে কথা বলতে গেলে অয়ন আর মৌমিতা তাকে আসতে বাধা দেয়। অন্যদিকে কৃষ্ণাও তাকে বারণ করে ওই দিকের কারোর সঙ্গে যোগাযোগ রাখতে। ঠাম্মি তার নাত বউকে বলে, সে যেন এমন একটা বুদ্ধি বার করে যাতে এই ভেঙে যাওয়া পরিবার আবার জুড়ে যায়। পর্ণা ঠাম্মিকে কথা দেয় সে খুব তাড়াতাড়ি আবার সবকিছু আগের মতন স্বাভাবিক করে দেবে।

Back to top button