“তুমি আমার মনের…” লোডশেডিং হতেই রাইকে মনের কথা বলে দিল অনির্বাণ! মহাপর্বে আসছে বিরাট ট্যুইস্ট, হাসিখুশি আড্ডায় রাই-অনির্রাণ

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)-তে আসছে মহাপর্ব। অন্ধকারে অনির্বাণের কাছাকাছি রাইপূর্ণা। প্রথম রোমান্টিক সিনে শুটিং হল মিঠিঝোরার। কেমন প্রতিক্রিয়া আরাত্রিকা ও সুমনের? ‘মিঠিঝোরা’ ধারাবাহিকটি প্রথম থেকেই চর্চায়। রাইয়ের নায়ক নিয়ে বহু অপেক্ষা করেছেন দর্শক। অনির্বাণ আসার পর ঘুরে গিয়েছে খেলা। সবার বিপক্ষে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে‌ রাই। অফিসের স্যার অনির্বাণ প্রেমে পড়েছে রাইয়ের! লোডশেডিং হতেই জানিয়ে দিলেন মনের কথা। ‌

বিগত কয়েকদিনে সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে সুমন ও আরাত্রিকার। পর্দায় জুটি হিসেবে অভিনয়ের স্বার্থে বাস্তবেও একে অপরের বন্ধু হয়ে উঠেছে তাঁরা। রাই আর অনির্বাণ এখন জি বাংলার ‘মিষ্টি জুটি’ নামে পরিচিত। দুজনের প্রথম রোমান্টিক সিন আসছে জি বাংলার পর্দায়। পর্দায় অনির্বাণ রোমান্টিক ঠিকই। কিন্তু বাস্তবে সুমন কেমন? আরাত্রিকা কিন্তু বলছেন উল্টো কথা। ‌

কিছুদিন আগেই শহর কলকাতায় নিজের স্বপ্নের বাড়ি কিনেছেন সুমন। আরাত্রিকা অভিমান করে বলেন, সেই বাড়িতে মোটেই তাঁকে নেমন্তন্ন করেনি পর্দার নায়ক। খালি ভিডিও দেখিয়েই খালাস! মুখ ফুলিয়ে বলেন আরাত্রিকা। ‌রোমান্টিক প্রোমো শ্যুট করার সময় হঠাৎ করেই লোডশেডিং হয়ে যায়। আরাত্রিকা বললেন, পরিবেশও আমাদের সঙ্গেই ছিল।

পর্দার রোমান্টিক সিন নিয়ে প্রেম ভাবনায় ভাসছেন না সুমন

যদিও পর্দার রোমান্টিক সিন নিয়ে প্রেম ভাবনায় ভাসছেন না সুমন। ‌যদিও পর্দার নায়িকাকে তিনি সরাসরি বললেন, “তুমি আমার মনের ইনভার্টার তুমি আমার মনের জেনারেটর!” সুমনের কথা এতেই নাকি মনের অন্ধকার দূর হয়ে যাবে। ‌তবে এটা তো ছিল ট্রেলার! পর্দায় কি তবে রাই-অনির প্রেম নিবেদন হবে? আরাত্রিকা বলছেন উত্তর দেবে মিঠিঝোরা।

আরও পড়ুন: অষ্টমীকে ইচ্ছে করে জিতিয়ে দিল আয়ুষ্মান! জমে গেল নায়ক নায়িকার রসায়ন, এই দৃশ্য মন জয় করে নিল ভক্তদের

প্রসঙ্গত, ধারাবাহিকের গল্প অনুসারে নায়িকা রাই নিজের ভালোবাসার মানুষটিকে তাঁর বোনের সঙ্গে বিয়ে দেয়। ‌এত বড় স্বার্থত্যাগ করার পরেও সবার চক্ষুশূল সে। তবে এখন আর কোন কথা গ্রাহ্য করে না রাই। সে এখন প্রতিষ্ঠিত। চাকরির জায়গায় বস অনির্বাণের সঙ্গে ভালো সম্পর্ক তার। সম্প্রতি তার দিকে চুরির অপবাদ উঠে। নিজেকে নির্দোষ প্রমাণ করে রাই। এরপর? রাই-অনির সম্পর্কে রসায়ন পাল্টাবে? ‘বস’ থেকে কি মনের মানুষ হয়ে উঠবে অনির্বাণ?

Back to top button